রঞ্জিতেও ব্যর্থ লক্ষ্মীর দল, নকআউটে বিদায়ের রোগ সারল না বাংলার, জম্ম কাশ্মীরের ইতিহাস 

0

রঞ্জিতে জম্মু কাশ্মীরের ইতিহাস। আর ইতিহাসের পুনরাবৃত্তি বাংলার। কাশ্মীরের প্রথমবার ফাইনালে ওঠা যেমন বিস্ময়, তেমনই বাংলার নকআউট পর্বে ব্যর্থতা গা সওয়া। প্রতিবারই হোঁচট খাওয়াটাই নিয়ম হয়ে গেছে। সেমিফাইনালে যখন প্রতিপক্ষ হিসাবে জম্মু-কাশ্মীরকে পেল বাংলা এবং তাও আবার কল্যাণীতে তখনই ফাইনালের স্বপ্ন বাস্তব হবে এমনটাই ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন। প্রথম ইনিংসের লড়াই শেষে তাই হতে চলেছে, এমনটাই মনে হয়েছিল। কিন্তু ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। দ্বিতীয় ইনিংসে খেলা ঘুরে যেতে সময় লাগেনি বাংলার ব্যাটিং ব্যর্থতায়।


প্রথম ইনিংসে লিড নিয়েও ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ হল বাংলার। অন্যদিকে বাংলাকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠল ভূ স্বর্গের রাজ্য।ম্যাচের প্রথম ইনিংসে ৩২৮ রান তোলে বাংলা।প্রথম ইনিংসে আট উইকেট নেওয়া মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ের সামনে জম্মু কাশ্মীর তোলে ৩০২ রান। এগিয়ে থেকেও বাংলার যেখানে অ্যাডভান্টেজ নেওয়া উচিত, সেখানেই ছেলেখেলার মতোই ৯৯ রানে আয়ারাম গয়ারাম বাংলার টপ টু এন্ড ব্যাটাররা।তখনই যেন ম্যাচ মুঠোয় চলে আসে কাশ্মীরের। বুধবার জম্মু-কাশ্মীরের জয়ের জন্য দরকার ছিল ৮৩ রান। হাতে ছিল ৮ উইকেট।খুব সহজেই লক্ষ্যও পেরিয়ে যায়। চতুর্থ দিনে আরও দুই উইকেট ফেললেও, ম্যাচ বাঁচাতে পারলেন না অভিমন্যুরা।
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করেছিল বাংলা।

কিন্তু সেই নক আউট স্টেজে গিয়ে ফের হারের মুখ দেখতে হল আকাশ দীপদের। এর আগেও বিজয় হাজারে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দেখা গিয়েছে, প্রথম দিকে ভালো খেলেছেন বাংলার ক্রিকেটাররা। কিন্তু নকআউট পর্বে গিয়ে বাজে পারফর্ম করে হেরেছেন তাঁরা। চলতি রনজি ট্রফিতেও একই ঘটনা ঘটে গেল। প্রতিবারই কাঁটাছেড়া হয়, কিন্তু লাভের লাভ গ্রুপপর্ব পর্যন্তই। বাংলা কোচ লক্ষ্মীতরতন শুক্লা বলেন, ‘দ্বিতীয় ইনিংসের প্রথম দেড় ঘণ্টার বিপর্যয়ে এই পরাজয়। নামী ব্যাটারদের বড় মঞ্চে রান করতে হবে। এটাই ক্রিকেট। আত্মতুষ্টির জায়গা নেই। জম্মু-কাশ্মীরকে আমার অভিনন্দন।’ আফশোষ থাকবেই। ২০১৯-২০ মরশুমে রঞ্জি ফাইনালে পৌঁছেও অধরা রয়ে যায় খেতাব। ২০২২-২৩ মরশুমেও বাংলা ফাইনাল খেলে এবং দ্বিতীয় স্থানে শেষ করে। আর এ বার সেমিফাইনালে থামল দৌড়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *