সবকিছু ছাপিয়ে রেকর্ড গড়ল ভারত-পাকিস্তান ম্যাচের দর্শক সংখ্যা

0

সাধে কি আর আইসিসি এতবার সেধেছে? এ বারের ভারত-পাকিস্তান ম্যাচের পরই বোঝা গেল, হাইভোল্টেজ ম্যাচের স্বাদ। তথ্য বলছে, ম্যাচটা জিও হটস্টারে দেখেছেন প্রায় ১৬ কোটি ৩০ লাখ দর্শক (১৬৩ মিলিয়ন)।আইসিসি টি২০র ইতিহাসের কোনও ম্যাচে এত ভিউয়ার্স আগে কখনও দেখা যায়নি। এমনকি ২০২৪ সালের বিশ্বকাপ ফাইনালকেও ছাপিয়ে গিয়েছে এই সংখ্যা। ২০২৪ সালের ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় এবার ৫৬ শতাংশ বেশি দর্শক খেলা দেখেছেন। লিগ পর্বের ম্যাচ দেখতে শুধু মোবাইলে কোনো আইসিসি ইভেন্টের লিগ পর্বের ম্যাচের জন্য এত বেশি লোক হয়নি। ওয়াচ টাইমও ছিল অনেক বেশি। এই ম্যাচ সব মিলিয়ে ২০০০ কোটি মিনিট দেখা হয়েছে, আগের টুর্নামেন্টের সূচির চেয়ে যা ৪২ শতাংশ বেশি। টিভি সম্প্রচারেও নজিরবিহীন সাফল্য মিলেছে। টিআরপি বেড়েছে ৭১ শতাংশ, যা ২০২১ সালের পর সর্বোচ্চ।


মাঠের লড়াই যদিও একপেশেভাবেই জিতেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের পরিসংখ্যানে ৮-১ ব্যবধানেও এগিয়ে আছে ভারত। তবে ম্যাচের আগ্রহ তৈরি হয়েছিল পাকিস্তানের না খেলার নাটকেই। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ায় প্রথমে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে আসতে অস্বীকার করে। আবার সেই বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানও আবার ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দেয়। এরপর নানা আলোচনা। দফায় দফায় বৈঠক হয়। শেষে আইসিসির কাছে নতিস্বীকার করেই কলম্বোয় ভারতের বিরুদ্ধে খেলতে নামে পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। জবাবে ১৭.৫ ওভারে ১১৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। একতরফা ম্যাচ জেতে ভারত।৬১ রানে জয়ে সুপার এইটে চলে যায় টিম ইন্ডিয়া।জিও স্টারের স্পোর্টস সেলস প্রধান অনুপ গোবিন্দন বলেছেন, দুই দলের ম্যাচের আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরেও এত দর্শক সংখ্যা প্রমাণ করেছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ভক্তরা কতটা আগ্রহ নিয়ে এই টুর্নামেন্টে দেখেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *