চেহারা নিয়ে খোঁচা! বিরক্ত শ্রাবন্তী, কড়া পদক্ষেপ নায়িকার

0

সমাজমাধ্যমে সমালোচনা  কোনও নতুন বিষয় নয়। এর আগেও একাধিক অভিনেতা এবং অভিনেত্রী এই ট্রোলিংয়ের শিকার হয়েছেন। অনেকই দ্বারস্থ  হয়েছেন আইনের।


এ বার কটাক্ষের সম্মুখীন  অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রীর নাচ ঘিরে তোলপাড় নেটদুনিয়া। তামান্না ভাটিয়ার  ‘আজ কি রাত’  গানে মঞ্চ মাতান টলি অভিনেত্রী। তার পরেই নেট দুনিয়ায় ওঠে নিন্দার ঝড়।

ক্রমাগত আসতে থাকে অশালীন মন্তব্য। প্রথম দিকে চুপ করে থাকলেও ধৈর্যের বাঁধ ভাঙে অভিনেত্রীর। পুলিশের অপরাধদমন শাখার দ্বারস্থ হন তিনি।

আডিশনকে অভিনেত্রী বলেন, ‘আইনি প্রক্রিয়া চলছে, যেহেতু এই বিষয়গুলি সময়সাপেক্ষ, তাই এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।  কিন্তু তদন্ত চলছে।’

অভিনেত্রী জানান তাঁর নতুন সিরিজ ‘ঠাকুমার ঝুলি’র জন্য ওজন বাড়াতে হয়েছে তাঁকে। তবে এই ট্রোল তার জন্য নয়। অভিনেত্রী বলেন, ‘সম্প্রতি একটি অনুষ্ঠানে আমার নাচ করা ভিডিয়ো ঘিরে এই নোংরামি চলছে। এই অনুষ্ঠানটার কথা অনেক দিন আগে ঠিক হয়েছিল, তাই আমার করতেই হত, এরই মধ্যে আমার সিরিজের শুটিং আরম্ভ হয়েছে। তাই এই ওজন বাড়াতে হয়েছে।’

অভিনেত্রীকে আগেও অনেক ধরনের নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয়েছে। এত দেরিতে হল কেন এই সিদ্ধান্তে আসতে? অভিনেত্রী বলেন, ‘আমি জানিনা কেন মানুষ অপর মানুষকে ছোট করে এত মজা পায়! আমি আগে এসব এড়িয়ে চলতাম কারণ আমি জানি মানুষের কাজ নেই এসবই করে। কিন্তু ধৈর্যের সীমা থাকে সব কিছুর। কিন্তু  এই লড়াইটা আমার একার জন্য নয়। আমার একার জন্য এই লড়াইটা নয়।  প্রত্যেকটি মানুষের জন্য যাঁরা প্রতিনিয়ত এটার সম্মুখীন  হচ্ছেন তাঁদের জন্যও।’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘শুধু পুরুষেরা নন, মহিলারাও কুরুচিকর মন্তব্য করছেন। আমি মনে করি, নারী হয়ে একজন নারী পাশে দাঁড়ানো উচিত আমি তো দাঁড়াবো। একজন নারীর পাশে সে যেরকমই হোক। কিন্তু আমি দেখলাম মহিলারা বেশি আক্রমণ করছেন। কতটা নিম্নমানের ভাবনা হয়ে যাচ্ছে মানুষের, এত খারাপ হয়ে যাচ্ছে মানুষের চিন্তা ধারা।


২০২৫ এ উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ ছবিতে দেখা মিলেছিল অভিনেত্রীর।  তার পর সেইভাবে দেখা মিলেনি অভিনেত্রী। ইতিমধ্যেই জানা গিয়েছে হইচই -এর নতুন সিরিজ ‘ঠাকুমার ঝুলি’ তে দেখা যাবে অভিনেত্রীকে। জোরকদমে চলছে শুটিং।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *