রিজওয়ানের প্রেমের জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে! নায়ককে প্রেমের পাঠ তৃণার

0

বন্ধুর দোকান উদ্বোধনে তৃণার মন্তব্য— “একা থাকো, দোকা থাকো, কিন্তু ভাল থাকো”! বিয়ে নয়, একা সুখে থাকার বার্তাই কি দিলেন তৃণা সাহা?

কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শ্রীরাম আর্কেডে’ নতুন ব্যবসার সূচনা করলেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। অভিনয়ের পাশাপাশি এবার উদ্যোক্তা হিসাবেও নতুন পথচলা শুরু করলেন তিনি। সম্প্রতি নিজের নতুন দোকানের উদ্বোধন করেন রিজওয়ান। আর সেই বিশেষ মুহূর্তে পাশে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং  সহ-অভিনেত্রী তৃণা সাহা। ইন্ডাস্ট্রির বন্ধুদের উপস্থিতিতে জমে ওঠে অনুষ্ঠান।

অনুষ্ঠানের মধ্যেই রিজওয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ওঠে। তখনই জানা যায়, তিনি বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন। সেই প্রসঙ্গেই মজার ছলে তৃণা সাহা বলেন, “একা থাকো, দোকা থাকো – জীবনে খুশি থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” রিজওয়ান আপাতত এই কথাকেই গুরুমন্ত্র হিসেবে মেনে চলছেন।তবে একা থাকাই যে ভাল বিষয় সেদিকেই ইঙ্গিত করছিলেন অভিনেত্রী তৃণা সাহা। ২০২৫ সালের শেষের দিকে এবং ২০২৬ সালের ফাশুরুতে নীল – তৃণার বিচ্ছেদ ও ৪ বছরের চুক্তির বিয়ে নিয়ে বহু জল্পনা তৈরি হয়েছিল। তবে দম্পতি নিজেই খবরকে ভুয়ো বলে জানিয়েছেন।

উদ্বোধনের দিন তৃণা আরও বলেন, “রিজওয়ান এই নতুন উদ্যোগে তাঁর থেকেও ভাল করবেন। ফ্যাশন ও স্টাইল নিয়ে তাঁর যথেষ্ট ধারণা রয়েছে—কাকে, কোন পোশাকে ভালো লাগবে, সে বিষয়ে রিজওয়ান খুবই সচেতন।” তৃণাকে নিজের পছন্দমতো পোশাকও বাছাই করতে  দেখা যায়। আর সাহায্য করছিলেন রিজওয়ান।যা নিয়ে উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ আরও বেড়ে যায়।

অন্যদিকে, নিজের নতুন উদ্যোগ নিয়ে বেশ আত্মবিশ্বাসী রিজওয়ান। তিনি জানান, নিউ মার্কেটের মতো ব্যস্ত  এলাকায় দোকান খোলা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। শুধু ব্যবসা নয়, ক্রেতাদের পছন্দ-অপছন্দ বোঝার ক্ষেত্রেও তিনি বেশ সচেতন। তাঁর কথায়, “কে কী পছন্দ করেন, সেটা বোঝার চেষ্টা করি—সেই অনুযায়ী জিনিস রাখার পরিকল্পনা রয়েছে।” অভিনয়ের পাশাপাশি ব্যবসায় এই নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত রিজওয়ান রব্বানি শেখ। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বড় আকার নেবে বলেই তিনি আশা রাখছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *