‘গায়ক হিসাবে এখনও সে ভাবে প্রতিষ্ঠিত হইনি’, নিজের গায়ক সত্তা কী বলছেন আদৃত?

0



শেষবার ‘লকডাউন’ ছবিতে দেখা মিলেছিল অভিনেতা আদৃত রায়ের। আবার ৫ বছর পর বড় পর্দায় দেখা মিলবে অভিনেতার।

অভিনয়ের পাশাপাশি বরাবর গানের জগতে বেশ নাম ডাক তাঁর৷ নিজের একটি গানের দলও আছে আদৃতের। ‘পরিণীতা’, ‘নূর জাহান’, ‘আমি দিদি নম্বর ১’-  এর মতো ছবিতে বেশ উল্লেখ যোগ্য ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতাকে।

গান বা অভিনয় দুটোতেই বেশ পারদর্শী আদৃত৷ তবে ‘মিঠাই’ ধারাবাহিকের ‘সিদ্ধার্থ’র চরিত্র তাঁর পরিচিতিতে আলাদা মাত্রা এনে দিয়েছে তা অস্বীকার করার অবকাশ রাখে না।

‘ফিরে এসো অনুরাধা’ ছবির শুভ মহরতে স্টেজে উঠে নিজের আবেগের কথা ভাগ করেন তিনি। আদৃত পরিচালকের উদ্দেশ্যে বলেন, ‘আশিস স্যরের কাছে আমি চিরো কৃতজ্ঞ যে উনি আমায় এরকম একটি ছবিতে কাজ করার সুযোগ দিচ্ছেন।’

উল্লেখ্য, এই ছবিটি আর ডি বর্মণের স্মরণে তাঁর সুরের এই ঐতিহাসিক যাত্রাকে সম্মান জানিয়ে তৈরি করছেন পরিচালক আশিস কুমার। এই ছবিতে ‘দেব’ এর চরিত্রে দেখা মিলবে আদৃতের। সঙ্গে থাকছেন জন ভট্টাচার্য, নীল ভট্টাচার্য এবং অঙ্গনা রায়।

আদৃত বলেন, ‘ ঠাকুরের ইচ্ছায় সবাই আমায় অভিনেতা হিসাবে চেনে, একটি ধারাবাহিক এতো জনপ্রিয় হয়েছে যে সেটা অনেক পরিচিতি দিয়েছে।  কিন্তু গায়ক হিসাবে এখনও সেই পরিচিতি আমি পাইনি।’ 


আদৃতের কথায়, ‘আমি নিজের মতো করে গান নিয়ে এগিয়ে গিয়েছি, নিজের গান বানানো, সুর দেওয়া, এগুলোই আমার স্ট্রাগল। আমি চেয়েছি মানুষের মুখে, মুখে আমার গান থাকবে, তাঁরা গুনগুন করবে আমার গান।’

আদৃত চান মানুষ তাঁকে, তাঁর নিজের গানের জন্য চিনবে এবং তাঁকে, তাঁর নিজের বানানো গান গাওয়ার অনুরোধ করবে অনুরাগীরা। সেটাই তাঁর সব থেকে বড় প্রাপ্তি হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *