আল্লু অর্জুনের নতুন ছবি ‘রাকা’,জন্মদিনে কোন স্বপ্ন পূরণ হল নায়কের
অভিনেতা আল্লু অর্জুনের ৪৪ তম জন্মদিনে বড় ঘোষণা। তাঁর জন্মদিন মানেই ভক্তদের কাছে বিশেষ চমক। তবে এই জন্মদিনে কোন উপহার অপেক্ষা করছে ?প্রকাশ্যে এল পরিচালক অ্যাটলির বহু প্রতীক্ষিত ছবি ‘এএ২২এক্সএ৬’ আনুষ্ঠানিক নাম। যার নাম রাখা হয়েছে ‘রাকা’ .
আল্লু অর্জুনের ৪৪ তম জন্মদিন উপলক্ষে ‘রাকা’ ছবির নাম ও প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন অ্যাটলি।টানা ১৮ বছর ধরে নিজের মধ্যে লালন করেছেন এই ছবিটিকে।এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং তাঁর ব্যক্তিগত যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ।ছবির পোস্টার শেয়ার করে তিনি লেখেন ,“রাকা শুধু একটি সিনেমা নয়। এটি আমার একটি অংশ, যা আমি বহু বছর ধরে বহন করছি। ১৮ বছর ধরে আমি একটি ধারণাকে ধরে রেখেছি, কখনও মুছে যেতে দিইনি। এটি আমাকে পরীক্ষা করেছে, গড়ে তুলেছে এবং সব সময় আমার সঙ্গে থেকেছে। আর সত্যি বলতে, এটা সবে শুরু।”
ছবিটি একটি বৃহৎ মাপের ফ্যান্টাসি-অ্যাকশন এন্টারটেইনার, যা আন্তর্জাতিক দর্শকদের লক্ষ্য করে তৈরি হচ্ছে। প্রযোজনার দায়িত্বে রয়েছে সান পিকচারস। নির্মাতাদের দাবি আধুনিক প্রযুক্তি, ভিজ্যুয়াল স্কেল সহ শক্তিশালী গল্পের মাধ্যমে ‘রাকা’ ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।ছবির পোস্টার একসঙ্গে ৮টি ভাষায় প্রকাশ করা হয়েছে।জানা গিয়েছে, এই ছবিতে আল্লু অর্জুন-কে একেবারে নতুন ও ভিন্ন অবতারে দেখা যাবে।অ্যাটলী-র পরিচিত স্টাইল অনুযায়ী তিনি নায়কদের নতুনভাবে উপস্থাপন করতে চান। ‘রাকা’-তেও তার ব্যতিক্রম হবে না।
ছবিতে আল্লু অর্জুনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। যদিও ছবির গল্প বা অন্যান্য চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।সবকিছু ঠিক থাকলে এই বহুল প্রতীক্ষিত ছবি ২০২৭
সালে মুক্তি পেতে পারে বলে জানা যাচ্ছে।
