প্রয়াত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী, মাকে হারালেন সুদীপ্তা-বিদীপ্তা

0

টলিউডে শোকের আবহ কাটার আগেই ফের নেমে এল বড় দুঃসংবাদ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ধাক্কা এখনও সামলাতে পারেনি ইন্ডাস্ট্রি। তার মধ্যেই মাতৃহারা হলেন সুদীপ্তা ও বিদীপ্তা চক্রবর্তী। ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী।

সূত্রের খবর , কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছিলেন দীপালি চক্রবর্তী। বাড়ি ফেরার পর থেকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণে তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন প্রয়াত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী।

চিকিৎসকরা জানান,মস্তিকে রক্তক্ষরণের জন্য তার অবস্থা সংকটজনক হয়ে ওঠে। যদিও দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছিল ,কিন্তু শেষ রক্ষা হয়নি।বৃহস্পতিবার সকালেই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণেই তার শরীর চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিল না। ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল।

উল্লেখ্য,চক্রবর্তী পরিবার দীর্ঘদিন ধরেই অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত। সুদীপ্তা ও বিদীপ্তার বাবা বিপ্লব কেতন চক্রবর্তী ছিলেন নাট্যজগতের পরিচিত মুখ। মা দীপালি চক্রবর্তী ছিলেন একজন দক্ষ নৃত্যশিল্পী। ছোটবেলা থেকেই মেয়েদের অভিনয়ের প্রতি উৎসাহ জুগিয়েছে পরিবার।

২০১৮ সালে বাবার মৃত্যুর ধাক্কা সামলানোর পর এ বার মায়ের মৃত্যুতে ফের ভেঙে পড়েছে চক্রবর্তী পরিবার। সম্প্রতি রাহুল অরুণোদয়ের অকালপ্রয়ানে গভীর শোক প্রকাশ করেছিলেন সুদীপ্তা। একের পর এক মৃত্যুতে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *