টিআরপি তালিকায় জমজমাট লড়াই, আবার শীর্ষে পরিণীতা! পিছিয়ে পড়ল কারা?

0

ছোটপর্দার টিআরপি দৌড় মানেই প্রতি সপ্তাহে নতুন সমীকরণ, নতুন চমক। এই সপ্তাহের তালিকাও তার ব্যতিক্রম নয়, উত্তেজনা, টানটান গল্প আর দর্শকের পছন্দ  সব মিলিয়ে জমে উঠেছে লড়াই।

গত সপ্তাহে পিছিয়ে পড়লেও, এই সপ্তাহে আবারও ৬.৩ নম্বর নিয়ে শীর্ষে উঠে এসেছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। পারুল-রায়ানের সম্পর্কের সমীকরণ মন জয় করেছে দর্শকের। গল্পের নিত্যনতুন মোড়, ধীরে ধীরে জমে ওঠা এই গল্পই আবার শীর্ষে ফিরিয়ে এনেছে ধারাবাহিকটিকে।

দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম’ এবং জি বাংলার ‘জোয়ার ভাঁটা’। দুটি ধারাবাহিকই পেয়েছে ৬.০ নম্বর। তৃতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ’, ধারাবাহিকটি পেয়েছে ৫.৯ নম্বর। এই মুহূর্তে গল্পে রহস্য আর রোমাঞ্চের মিশেল, মাকে ফিরে পাওয়া, গুপ্তধনের খোঁজ, সব মিলিয়ে কৌতূহল বাড়ছে। যদিও কিছু অতিরঞ্জন নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে।

৫.৭ নম্বর পেয়ে চতুর্থে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। পুনর্জন্ম, ভক্তি আর ভালবাসার গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক শুরু থেকেই দর্শকের মনে জায়গা করেছে।
পঞ্চম স্থানে ‘ও মোর দরদিয়া’। রণিতা দাস ও বিশ্বজিৎ ঘোষ-এর এই ধারাবাহিক জায়গা করে নিয়েছে দর্শকের পছন্দের তালিকায়।

ষষ্ঠ স্থানে উঠে এসেছে ‘গঙ্গা’ পেয়েছে ৫.৩ নম্বর। নতুন  হয়েও বেশ ভালোই সাড়া ফেলেছে এই ধারাবাহিক। সাহেব-হিয়ার জুটির কেমিস্ট্রি দর্শকের মনে জায়গা করে নিয়েছে প্রথম থেকেই।

সপ্তমে স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ পেয়েছে ৫.২ নম্বর। এক সময়ের শীর্ষে থাকলেও এখন কিছুটা পিছিয়ে পড়েছে। ৪.৯ নম্বর নিয়ে অষ্টম স্থানে ‘কুসুম’। নবমে ‘লক্ষ্মী ঝাঁপি’, পেয়েছে ৪.৭ নম্বর। ধারাবাহিকের নতুন ট্র্যাক তেমনভাবে দর্শকের মন জিততে পারেনি।
দশমে ৪.৫ নম্বর নিয়ে রয়েছে ‘কনে দেখা আলো’।

সব মিলিয়ে, এই সপ্তাহের টিআরপি স্পষ্ট বার্তা দিচ্ছে, গল্পের নতুন মোড় ধারাবাহিকের প্রতি আকর্ষণ বাড়িয়ে দিয়েছে দর্শকের। আগামী সপ্তাহে এই সমীকরণ কতটা বদলায়, নতুন কোনও চমক আসে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *