বিজেপির শিবপুরের প্রার্থী হলেন অভিনেতা রুদ্রনীল, অগ্নিমিত্রা নিজের জায়গা থেকেই লড়াইয়ে
রবিবার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। তার ২৪ ঘণ্টার মধ্যেই করেছে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপি।আপাতত ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। সেলিব্রিটিদের মধ্যে এ বার অভিনেতা রুদ্রনীল ঘোষ শিবপুর থেকে প্রার্থী হলেও, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নাম বাদ গেছে খড়গপুর সদর বিধানসভা থেকে। সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে। পরের তালিকায় হিরণের নাম ঘোষণা হবে কিনা, তা নিয়ে জল্পনা বেড়েছে। তবে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। আসানসোল দক্ষিণ থেকে ফের প্রার্থী হলেন তিনি। তিনি ওই এলাকারই বিধায়ক। বিজেপির এবারের প্রার্থী তালিকার চমক হল নন্দীগ্রাম এবং ভবানীপুর। দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একনজরে দেখে নিন বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা
প্রার্থী তালিকা (এলাকা — প্রার্থী)
১. কোচবিহার উত্তর — সুকুমার রায়
২. সিতালকুচি — সাবিত্রী বর্মন
৩. দিনহাটা — অজয় রায়
৪. তুফানগঞ্জ — মালতী রাভা রায়
৫. কুমারগ্রাম — মনোজ কুমার ওরাঁও
৬. কালচিনি — বিশাল লামা
৭. আলিপুরদুয়ার — পরিতোষ দাস
৮. ফালাকাটা — দীপক বর্মন
৯. দাবগ্রাম-ফুলবাড়ি — শিখা চ্যাটার্জি
১০. নাগরাকাটা — পুনা ভেংরা
১১. মাটিগাড়া-নকশালবাড়ি — আনন্দময় বর্মন
১২. শিলিগুড়ি — ড. শঙ্কর ঘোষ
১৩. ফাঁসিদেওয়া — দুর্গা মুর্মু
১৪. গোলপোখর — সরিত বিশ্বাস
১৫. চাকুলিয়া — মনোজ জৈন
১৬. করণদিঘি — অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস
১৭. কালিয়াগঞ্জ — উৎপল মহারাজ
১৮. রায়গঞ্জ — কৌশিক চৌধুরী
১৯. কুশমণ্ডি — তাপস চন্দ্র রায়
২০. কুমারগঞ্জ — সুভেন্দু সরকার
২১. বালুরঘাট — বিদ্যুৎ রায়
২২. তপন — বুধরাই টুডু
২৩. গঙ্গারামপুর — সত্যেন্দ্রনাথ রায়
২৪. হরিরামপুর — দেবব্রত মজুমদার
২৫. হবিবপুর — জয়েল মুর্মু
২৬. গাজোল — চিন্ময় দেব বর্মন
২৭. চাঁচল — রতন দাস
২৮. মালতিপুর — আশিস দাস
২৯.রতুয়া — অভিষেক সিংহানিয়া
৩০.মানিকচক — গৌর চন্দ্র মণ্ডল
৩১. মালদা — গোপাল চন্দ্র সাহা
৩২. মথাবাড়ি — নিবারণ ঘোষ
৩৩. সুজাপুর — অভিরাজ চৌধুরী
৩৪. সুতী — মহাবীর ঘোষ
৩৫. রঘুনাথগঞ্জ — সুরজিত পোদ্দার
৩৬. লালগোলা — অমর কুমার দাস
৩৭. ভগবানগোলা — ভাস্কর সরকার
৩৮. মুর্শিদাবাদ — গৌরী শঙ্কর ঘোষ
৩৯. রেজিনগর — বাপন ঘোষ
৪০. বেলডাঙ্গা — ভরত কুমার ঝাওয়ার
৪১. বহরমপুর — সুব্রত মৈত্র
৪২. হরিহরপাড়া — তন্ময় বিশ্বাস
৪৩. নওদা — রানা মণ্ডল
৪৪. ডোমকল — নন্দ দুলাল পাল
৪৫. জলঙ্গি — নব কুমার সরকার
৪৬. করিমপুর — সমরেন্দ্রনাথ ঘোষ
৪৭. পলাশীপাড়া — অনিমা দত্ত
৪৮. কল্যাণী — বাপন ঘোষ
৪৯. রানাঘাট উত্তর পশ্চিম — পার্থসারথি চ্যাটার্জি
৫০. রানাঘাট উত্তর পূর্ব — অসীম বিশ্বাস
৫১. চাকদহ — বঙ্কিম চন্দ্র ঘোষ
৫২. হরিণঘাটা — অসীম কুমার সরকার
৫৩. বাদুড়িয়া — সুকৃতি সরকার
৫৪. আমডাঙা — অরিন্দম দে
৫৫. নৈহাটি — সুমিত্র চ্যাটার্জি
৫৬. ভাটপাড়া — পবন কুমার সিং
৫৭. বরানগর — সজল ঘোষ
৫৮. দেগঙ্গা — তরুণ কান্তি ঘোষ
৫৯. বসিরহাট উত্তর — নারায়ণ চন্দ্র মণ্ডল
৬০. বসন্তী — বিকাশ সরদার
৬১. কুলতলি — মাধবী মহালদার
৬২. পাথরপ্রতিমা — অসিত কুমার হালদার
৬৩. কাকদ্বীপ — দীপঙ্কর জানা
৬৪. রাইদিঘি — পলাশ রানা
৬৫. ক্যানিং — পূর্ব অশিম সাপুই
৬৬. ডায়মন্ড হারবার — দীপক কুমার হালদার
৬৭. বিষ্ণুপুর (এসসি)— অগ্নীশ্বর নস্কর
৬৮. বজবজ — ডা. তরুণ কুমার আদক
৬৯. মেটিয়াবুরুজ — বীর বাহাদুর সিং
৭০. ভবানীপুর — শুভেন্দু অধিকারী
৭১. রাসবিহারী — স্বপন দাস গুপ্ত
৭২. হাওড়া উত্তর — উমেশ রাই
৭৩. শিবপুর — রুদ্রনীল ঘোষ
৭৪. উলুবেড়িয়া দক্ষিণ — স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ
৭৫. আমতা — অমিত সামন্ত
৭৬. ডোমজুড় — গোবিন্দ হাজরা
৭৭. সপ্তগ্রাম — স্বরাজ ঘোষ
৭৮. তারকেশ্বর — সন্টু পান
৭৯. পুরশুড়া — বিমল ঘোষ
৮০. আরামবাগ — হেমন্ত বাগ
৮১. গোঘাট — প্রশান্ত দিঘার
৮২. খানাকুল — সুশান্ত ঘোষ
৮৩. পাঁশকুড়া পূর্ব — সুব্রত মাইতি
৮৪. পাঁশকুড়া পশ্চিম — সিধু সেনাপতি
৮৫. ময়না — অশোক দিন্দা
৮৬. মহিষাদল — সুভাষ পাঁজা
৮৭. হলদিয়া — প্রদীপ কুমার বিজলি
৮৮. নন্দীগ্রাম — শুভেন্দু অধিকারী
৮৯. পটাশপুর — তপন মাইতি
৯০. কাঁথি উত্তর — সুমিতা সিনহা
৯১. কাঁথি দক্ষিণ — অরূপ কুমার দাস
৯২. রামনগর — চন্দ্রশেখর মণ্ডল
৯৩. দাতন — অজিত কুমার জানা
৯৪. নয়াগ্রাম — অনন্যা কিস্কু
৯৫. গোপীবল্লভপুর — রাজেশ মাহাতো
৯৬. ঝাড়গ্রাম — লক্ষ্মীকান্ত সাহু
৯৭. কেশিয়াড়ি — ভদ্র হেমব্রম
৯৮. খড়গপুর সদর — দিলীপ ঘোষ
৯৯. নারায়ণগড় — রামা প্রসাদ গিরি
১০০. সবং — অমল পান্ডা
১০১. খড়গপুর — তপন ভূঞা
১০২. দেবরা — শুভাশিস ওম
১০৩. দাসপুর — তপন দত্ত
১০৪. ঘাটাল — সীতাল কপাট
১০৫. চন্দ্রকোনা — সুকান্ত দোলুই
১০৬. শালবনি — বিমান মাহাতো
১০৭. কেশপুর — শুভেন্দু সামন্ত
১০৮. বিনপুর — ডা. প্রণত টুডু
১০৯. বান্দোয়ান — লাবসেন বাস্কে
১১০. বালারামপুর — জলাধর মাহাতো
১১১. মানবাজার — ময়না মুর্মু
১১২. কাশীপুর — কমলকান্ত হাঁসদা
১১৩. পাড়া — নাদিয়ার চাঁদ বাউরি
১১৪. রঘুনাথপুর — মমনি বাউরি
১১৫. সালতোরা — চন্দনা বাউরি
১১৬. ছাতনা — সত্যনারায়ণ মুখোপাধ্যায়
১১৭. রানিবাঁধ — ক্ষুদিরাম টুডু
১১৮. রায়পুর — ক্ষেত্র মোহন হাঁসদা
১১৯. তালডাংরা — সৌভিক পাত্র
১২০. বড়জোড়া — বিল্লেশ্বর সিংহ
১২১. ওন্দা — অমরনাথ শাখা
১২২. কাটুলপুর — লক্ষ্মীকান্ত মজুমদার
১২৩. ইন্দাস — নির্মল কুমার ধারা
১২৪. সোনামুখী — দীপঙ্কর ঘরামী
১২৫. রায়না — সুভাষ পাত্র
১২৬. জামালপুর — অরুণ হালদার
১২৭. মন্তেশ্বর — সৈকত পাঁজা
১২৮. বর্ধমান উত্তর — সঞ্জয় দাস
১২৯. ভাতার — সৌমেন কারফা
১৩০. কেতুগ্রাম — অনাদি ঘোষ
১৩১. আউশগ্রাম — কলিতা মাজি
১৩২. পাণ্ডবেশ্বর — জিতেন্দ্র কুমার তেওয়ারি
১৩৩. দুর্গাপুর পূর্ব — চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়
১৩৪. দুর্গাপুর পশ্চিম — লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই
১৩৫. জামুড়িয়া — ডা. বিজন মুখার্জি
১৩৬. আসানসোল দক্ষিণ — অগ্নিমিত্রা পল
১৩৭. আসানসোল উত্তর — কৃষ্ণেন্দু মুখার্জি
১৩৮. কুলটি — অজয় কুমার পোদ্দার
১৩৯. দুবরাজপুর — অনুপ কুমার সাহা
১৪০. সুরি — জগন্নাথ চট্টোপাধ্যায়
১৪১. বোলপুর — দিলীপ কুমার ঘোষ
১৪২. নানুর — খোকন দাস
১৪৩. ময়ূরেশ্বর — দুধ কুমার মণ্ডল
১৪৪. হানসন — নিখিল ব্যানার্জি
