ঝগড়া হলে কী করে মান-অভিমান ভাঙে রাহুল এবং দেবাদৃতার? সম্পর্কের গোপনা কথা ফাঁস করলেন যুগলে
শুরু হয়েছে প্রেমের সপ্তাহ। এই গোটা সপ্তাহ জুড়ে চলে প্রেম আদান-প্রদানের পালা। বিশেষ ভাবে উদযাপন করেন সবাই। টলিপাড়ার বহু চর্চিত জুটি দেবাদৃতা বসু এবং রাহুল দেব বসু। জানেন কি এই মিষ্টি জুটির ব্যক্তিগত জীবনের রসায়ন ঠিক কেমন?
সম্প্রতি একটি অনুষ্ঠানে আডিশনের সঙ্গে আড্ডায় দুজনে নিজেদের সম্পর্কের কিছু মজার কথা ভাগ করে নেন। কতটা একে অন্যের নীরবতা বোঝেন এই তারকা জুটি? জবাবে দেবাদৃতা বলেন, “অনেকটাই বুঝি আমরা একে অন্যের নীরবতা, রাহুল বেশি বুঝতে পারে, কীভাবে জানি না কিন্তু আমার কাছে এটা খুবই অসাধারণ। আমিও ও চুপ করে থাকলে ওকে জিজ্ঞেস করি কেন চুপ করে আছে, আমার খুব প্রাণবন্ত। ঝগড়া হলেও ১৫ মিনিট পর ওর থেকে একটা ফোন আসে মিষ্টি করে এই কী করছিস? তখন আর কি রাগ করে থাকা যায়?”
শেষ হয়েছে দুজনের ধারাবাহিক, রাহুল দেব বসু কে ‘দুগ্গামিনি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অপরদিকে ‘মিঠি ঝোড়া’ ধারাবাহিকে ‘নীলাঞ্জনার’ চরিত্রে দেখা গিয়েছিল দেবাদৃতাকে। দুটি ধারাবাহিকের সেট পাশাপাশি হওয়ায় প্রায়ই শুটিংয়ের ফাঁকে একে অপরের সঙ্গে দেখা করতেন তাঁরা। সেই দিনগুলোর কথা মনে পড়ে কিনা জানতে চাইলে অভিনেতার স্পষ্ট জবাব, “মিস করার কী আছে? আমরা তো রোজ দেখা করি সিরিয়াল হোক বা না হোক।” প্রেমিকের সুরেই সুর মেলালেন নায়িকাও।
দেবাদৃতা জানান, রোজ দেখা হওয়াই তাঁদের কাছে ‘ডেট’। রাহুল আরও যোগ করে বলেন, “আমরা প্রায়ই বাইরে খেতে যান। তবে খুব একটা ডায়েট ভাঙেন না আমরা। একসঙ্গে শরীর চর্চাও করি।” তবে এই প্রেমদিবসে কী পরিকল্পনা তা খোলসা করেননি দু’জনের কেউই। রাহুল নিজের ওয়েব সিরিজ়, বিজ্ঞাপনের কাজে ব্যস্ত। অন্য দিকে শোনা যাচ্ছে, শীঘ্রই দেবাদৃতাকে দেখা যাবে নতুন ধারাবাহিকে।
