বিতর্ক অতীত! দিতিপ্রিয়ার মুকুটে নতুন পালক, কী চমক দিলেন নায়িকা?

বড় চমক দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সমাজমাধ্যমে নিজেই ভাগ করে নিলেন সেই খুশির মুহূর্ত।
বরাবর পড়াশোনার পাশাপাশি নিজের পেশাদারী জীবন সমান যত্নে সামলেছেন তিনি। শিশুশিল্পী হয়ে কাজ শুরু অভিনেত্রীর তবে সিনেমা, সিরিজ এবং ধারাবাহিক তিন মাধ্যমেই নিজের নিপুণ অভিনয়ে দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে।
অভিনেত্রীর স্নাতক শেষ হওয়ার পর আডিশনকে তিনি জানিয়েছিলেন এই অভিনয়ে আসার পর অনেক কটূক্তি শুনতে হয় তাঁকে, অভিনেত্রীকে বলা হয় ‘পরিচিতি পেলে পড়াশোনা হবে না’। তাঁর ভালও নম্বর পাওয়াকে যোগ্য জবাব বলে মনে করেছিলেন তিনি। এবার অভিনেত্রীর প্রাপ্তি মাস্টার্স ডিগ্রি। ফার্স্টক্লাস পেয়ে পাশ করলেন দিতিপ্রিয়া।
ছোটপর্দার বেশ দাপুটে অভিনেত্রী দিতিপ্রিয়া। শেষবার জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা যায় তাঁকে। তবে সহ অভিনেতা জীতু কমলের সঙ্গে ঠান্ডা লড়াইয়ের পর ধারাবাহিক থেকে সরে দাঁড়ান পর্দার ‘রানিমা’। জীতুর সঙ্গে দিতিপ্রিয়ার লড়াইয়ের সাক্ষী ছিল তাঁদের অনুরাগীরা। সেই থেকে বার বার অভিনেত্রীর নাম উঠে এসেছে খবরের শিরোনামে।
