গব্বরের বিয়েতে ‘মেরে ইয়ার কি শাদি হে’ নেচেই জানিয়ে দিলেন চাহাল, রোহিতও গেলেন অনুষ্ঠানে

0

একদিকে ক্রিকেটপ্রেমীরা যখন টি২০ বিশ্বকাপে ভারতের ইনিংস দেখার জন্য মুখিয়ে, সে’সময় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। যাঁকে ভারতীয় ক্রিকেট গব্বর নামেই চেনে। দুই বছর ধরে সম্পর্কে থাকার পর অবশেষে সঙ্গিনী সোফি শাইনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। যার বিয়ের অনুষ্ঠানে হাজির রোহিত শর্মা থেকে যুজবেন্দ্র চাহালের মতো তারকারাও।  ছবিতে দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে ধাওয়ান ও তাঁর আইরিশ নববধূ। যে ছবি সমাজ মাধ্যমে এরমধ্যেই ভাইরাল।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানের ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর দেন ধাওয়ান। আইরিশ কন্যা হলেও সোফির সাজে ছিল খাঁটি ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। শনিবার যুজবেন্দ্র চাহাল নিজেও সমাজ মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে নাচের ছবি পোস্ট করেন। ইনস্টাগ্রামে তিনি নবদম্পতির ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘মেরে ইয়ার কি শাদি হে’।  দেখা যায় বিয়ের অনুষ্ঠানে যেতে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেও। তবে অত্যন্ত ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয়েছে শিখর ও সোফির বিয়ে। পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অনুষ্ঠানে বিশেষ কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।


তাদের সম্পর্ক নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে গুঞ্জন চলছিল। শিখর ইঙ্গিতও দিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার প্রেম খুঁজে পেয়েছেন।সমাজ মাধ্যমে বেশ জনপ্রিয় সোফি আয়ারল্যান্ডের নাগরিক। তিনি বর্তমানে একটি পরামর্শদাতা সংস্থায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আবুধাবি ও সংযুক্ত আরব আমিরশাহিতের দায়িত্বে রয়েছেন। আয়ারল্যান্ডের লিমরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে ডিগ্রি নিয়েছেন তিনি। ২০২৪ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের ম্যাচ এবং শেষ ২০২৫ সালে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাওয়ানের সঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল তাকে। এর আগে ২০১২ সালে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় বক্সার আয়েশা মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধাওয়ান। তবে ১১ বছরের সেই দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে ২০২৩ সালে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *