আইপিএল জয়ের আনন্দের মাঝেই প্রেমিকাকে বিশেষ উপহার! দাম শুনলেই অবাক হতে হয়!

0

আইপিএলে জয় দিয়ে মরশুম শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স, আর সেই আনন্দের মাঝেই ব্যক্তিগত জীবনে আবারও শিরোনামে উঠে এলেন হার্দিক পাণ্ডিয়া। এবার প্রেমিকা মাহিকা শর্মার জন্য ১ কোটি ৭ লাখ টাকার বিলাসবহুল মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস উপহার দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তারকা অলরাউন্ডার।

গত কয়েক মাস ধরেই হার্দিক ও মাহিকার সম্পর্ক নিয়ে জোর জল্পনা চলছে। সমুদ্র সৈকত থেকে জন্মদিন-একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে এই যুগলকে। সামাজিক মাধ্যমে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ভাইরাল হয়েছে বারবার। এবার সেই সম্পর্কেই যেন আরও একধাপ এগিয়ে গেলেন হার্দিক। জানা গিয়েছে, সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস গাড়িটাই প্রেমিকাকে উপহার দিয়েছেন তিনি। নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে হার্দিক ও মাহিকার ছবি এরমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে। ভক্তদের একাংশ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই অনেকেই বিস্মিত এই দামী উপহারে।

উল্লেখ্য, এর আগেও প্রাক্তন স্ত্রী নাতাশ স্ট্যানকোভিচ ও পুত্র অগস্ত্যাকে প্রায় ৪ কোটি টাকার গাড়ি উপহার দেন হার্দিক। নিজের জন্যও সম্প্রতি প্রায় ১২ কোটি টাকার ফেরারি কিনেছেন তিনি। বিলাসবহুল গাড়ির প্রতি তাঁর বিশেষ অনুরাগের কথা সবারই জানা।
তবে ব্যক্তিগত জীবনের এই চমকের পাশাপাশি মাঠেও দারুণ ফর্মে রয়েছেন হার্দিক। তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করেছে মুম্বই। টানা ১৩ মরশুম প্রথম ম্যাচে হারার পর অবশেষে সেই অস্বস্তির রেকর্ড ভেঙে জয়ের স্বাদ পেয়েছে দল। সব মিলিয়ে, মাঠে সাফল্য আর মাঠের বাইরে প্রেম—দুই দিকেই এখন লাইমলাইটে হার্দিক পাণ্ডিয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed