সেমির স্বপ্ন বাঁচিয়ে রেকর্ড রান ভারতের, হার জিম্বাবোয়ের

২ দিন আগেই এই জিম্বাবোয়ের বিরুদ্ধেই এবারের টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ ২৫৪ রানের তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার তাও ছাড়িয়ে গেল ভারত, একই প্রতিপক্ষের বিপক্ষে।টি২০ বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তুলল ভারত। ২৫৬ রান টি২০ বিশ্বকাপে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। রেকর্ড হয়নি ৪ রানের জন্য। ২০০৭ সালে উদ্বোধনী আসরে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা। ভারত ২৫৬ রান তুলেছে যৌথভাবে।তাতে অর্ধশতরান করেছেন দুজন-হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা। বাকি সবাই নিজের কাজ করেছেন। বিশাল রানের পাহাড়ে অবশ্য ভারতীয় বোলিং দারুণভাবেই মোকাবিলা করেছেন জিম্বাবোয়ে। যা চিন্তায় রাখতে পারে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচে। শেষপর্যন্ত জিম্বাবোয়ে ৬ উইকেট হারিয়ে তোলে ১৮৪ রান। ভারত জিতেছে ৭২ রানে।

জিম্বাবোয়ের হয়ে ব্রায়ান বেনেট দারুণ খেলে ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। এ বারের বিশ্বকাপে এটা তাঁর তৃতীয় অর্ধশতরানের ইনিংস। বেনেটের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন সিকান্দার রাজা। রাজা ২১ বলে ৩১ করেন। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল দু’জনেই ৪ ওভারে ৩৫ রান দিয়ে ১টি করে উইকেট পান। শিবম দুবে ১ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন ২৬ রান। শেষ ওভারে তুলে নেন ১ উইকেট। ৪ ওভারে ২৪ রান দিয়ে অর্শদীপ সিং নেন ৩ উইকেট।

এর আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবোয়ের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ভারত ৪ উইকেট হারিয়ে তোলে ২৫৬ রান। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয় জিম্বাবোয়ের। অফফর্মে থাকা অভিষেক শর্মা জ্বলে ওঠেন এই ম্যাচেই। তাতেই ব্যাটিংয়ে ছন্দ দেখা যায় বাকিদেরও।সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ করে ফিরলেও, অভিষেক অর্ধশতরান তুলে নেন ২৬ বলে। ২৪ বলে ৩৮ করেন ঈশান কিশান। অভিষেক ৩০ বলে ৫৫ রানের ইনিংসে হাঁকান ৪টি করে চার-ছক্কা। ১৩ ওভারে আগেই ১৫০ রান ছুঁয়ে ফেলে ভারত। সূর্যকুমার ১৩ বলে করেন ৩৩। পরের সময়টায় তাণ্ডব চালিয়েছেন হার্দিক পান্ডিয়া আর তিলক বর্মা। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ২৩ বলে ফিফটি করেন হার্দিক। তাঁর ইনিংসে ছিল ২ চার আর ৪ ছক্কার মার। তিলক ১৬ বলে অপরাজিত ৪৪ করেন ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায়। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে সূর্যদের।এই হারে অবশ্য সুপার এইটে বিদায় হয়েছে জিম্বাবোয়ের।
