শেষ বিদায়ে মহম্মদ সিরাজের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়লেন আশা ভোঁসলের নাতনি

0



কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের শেষবিদায়ের দিনে মুম্বইয়ের লোয়ার পারেলের বাসভবনে জমেছিল শোকের ভিড়। সেই ভিড়ের মধ্যেই ধরা পড়ল এক আবেগঘন মুহূর্ত-যা নতুন করে আলোচনায় এনে দিল মহম্মদ সিরাজ ও জানাই ভোঁসলের সম্পর্ককে। সাদা পোশাকে, দিদিমাকে হারানোর গভীর শোকে ভেঙে পড়েছিলেন জানাই। চোখে মুখে তখন অসহায়তা আর শূন্যতার ছাপ। ঠিক সেই সময়ই ভিড় ঠেলে এগিয়ে আসেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ। দেখা হতেই আর নিজেকে ধরে রাখতে পারেননি জানাই। সিরাজের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। সেই মুহূর্তে কোনও ক্যামেরা, কোনও আলোচনার বিষয় ছিল না-ছিল শুধুই এক মানুষের পাশে আর এক মানুষের নিঃশব্দ উপস্থিতি। সিরাজও শান্তভাবে তাঁকে আগলে রাখেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এই দৃশ্যই এখন ভাইরাল সমাজ মাধ্যমে। যা ছুঁয়ে গিয়েছে অগণিত ভক্তদের মন।
যদিও এর আগেও একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে সিরাজ ও জানাইকে। জন্মদিনের অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক মুহূর্ত-তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই গুঞ্জনে জল ঢেলে জানাই নিজেই জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক ভাই-বোনের মতো। এমনকি ২০২৫ সালে সিরাজকে রাখিও পরিয়েছিলেন তিনি। তবু, শোকের এই মুহূর্তে তাঁদের সেই সম্পর্ক যেন নতুন এক আবেগে ধরা দিল। কোনও ব্যাখ্যা নয়- শুধু এক কঠিন সময়ে পাশে থাকার মানবিকতার ছবি হয়ে উঠল এই দৃশ্য।
আশা ভোঁসলের কণ্ঠ আজ স্তব্ধ, কিন্তু তাঁর স্মৃতি আর আবেগ বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। আর সেই বিদায়ের দিনেই ধরা পড়ল জীবনের আর এক সত্য-দুঃখের মুহূর্তে সম্পর্কের আসল রূপটাই সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *