তারকা-সন্তানদের জন্য হাতছাড়া হয়েছে কাজ! নেপোটিজম প্রসঙ্গে কী মত কৃতির?

0

বলিউডে নেপোটিজম নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার সেই প্রসঙ্গেই খোলামেলা কথা বললেন অভিনেত্রী কৃতি স্যানন। সম্প্রতি, এক অনুষ্ঠানে নিজের অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, কেরিয়ারের বিভিন্ন সময়ে একাধিক ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।  আর সেই জায়গায় সুযোগ পেয়েছেন তারকা সন্তানেরা।

কৃতির কথায়, নেপোটিজম শুধু ইন্ডাস্ট্রিতেই নয়, সব ক্ষেত্রেই কোনও না কোনওভাবে থাকে। তবে তাঁর মতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টা বেশি চোখে পড়ে কারণ এখানে সব কিছুই জনসমক্ষে আসে। তিনি আরও বলেন, “স্টার কিডদের জন্য সুযোগ পাওয়া স্বাভাবিক, কারণ তাঁদের পরিবার থেকেই সেই সংযোগ তৈরি হয়।” তবে শুধু সুযোগ পেলেই সাফল্য আসে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, শেষ পর্যন্ত টিকে থাকতে হলে প্রতিভা আর পরিশ্রমই সবচেয়ে বড় বিষয়।

নিজের যাত্রাপথের কথা বলতে গিয়ে কৃতি জানান, কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকায় প্রথম দিকে মুম্বই শহরে নিজেকে অনেকটাই একা মনে হত তাঁর। তবুও ইন্ডাস্ট্রি তাঁকে যে ভালবাসা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ তিনি। প্রথম ছবি থেকেই যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তা তাঁর পথচলাকে অনেকটাই সহজ করেছে বলেই মনে করেন অভিনেত্রী।

একই সঙ্গে ভবিষ্যতের প্রসঙ্গ টেনে কৃতি বলেন, যদি তাঁর সন্তানেরা কখনও অভিনয়ে আসতে চায়, তবে তাঁরাও হয়তো সহজেই সুযোগ পাবে, কিন্তু সাফল্য অর্জন করতে হলে তাঁদেরও নিজস্ব যোগ্যতা প্রমাণ করতেই হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *