তারকার কোনও চমক নেই, বামফ্রন্টের মুখ বিকাশরঞ্জন, মীনাক্ষীরাই, নেই শতরূপ

0

রাজ্যে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। রবিবারই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ও ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে। তার পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্য বামফ্রন্ট। সোমবার মুজফফর আহমেদ ভবনে শরিক দলগুলিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রথম দফায় ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি জানান, শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে সিপিএম নেতাদের আলোচনা ইতিবাচক হয়েছে এবং সেই ভিত্তিতেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
এদিন ঘোষিত তালিকায় সিপিএমের একাধিক গুরুত্বপূর্ণ মুখকে প্রার্থী করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কলতান দাশগুপ্ত। তবে এবার নির্বাচনে লড়ছেন না সিপিএমের তরুণ মুখ শতরূপ ঘোষ। প্রথম দফার তালিকায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম নেই। ফলে তিনি এবার নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে তালিকায় জায়গা হয়নি সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্যেরও। কোনও সেলিব্রিটি তারকার উপর নির্ভর না করে সংগঠনের কর্মী ও নেতৃত্বকেই প্রাধান্য দিয়ে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে বলে বামফ্রন্ট সূত্রে জানা গিয়েছে। খুব শীঘ্রই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
একনজরে দেখে নিন বামফ্রন্টের ঘোষিত প্রার্থী তালিকা

১ ১-মেখলিগঞ্জ (এসসি) এআইএফবি কমল রায়
২ ২-মাথাভাঙা (এসসি) সিপিআই(এম) খগেন বর্মন
৩ ৩-কোচবিহার উত্তর (এসসি) সিপিআই(এম) প্রণয় কার্জি
৪ ৪-কোচবিহার দক্ষিণ এআইএফবি নাজমুল আলম সরকার
৫ ৫-শীতলকুচি (এসসি) সিপিআই(এম) নবদীপ্তি অধিকারী
৬ ৭-দিনহাটা এআইএফবি বিকাশ মণ্ডল
৭ ৮-নাটাবাড়ি সিপিআই(এম) ধনঞ্জয় রাভা (এসসি)
৮ ৯-তুফানগঞ্জ সিপিআই(এম) শ্যামল রায়
৯ ১০-কুমারগ্রাম আরএসপি কিশোর মিঞ্জ
১০ ১৩-ফালাকাটা সিপিআই(এম) কমল কিশোর রায়
১১ ১৪-মাদারিহাট আরএসপি সুভাষ লোহর
১২ ১৫-ধূপগুড়ি সিপিআই(এম) নিরঞ্জন রায়
১৩ ১৬-ময়নাগুড়ি আরএসপি সুদেব রায়
১৪ ১৭-জলপাইগুড়ি সিপিআই(এম) দেবরাজ বর্মন
১৫ ১৮-রাজগঞ্জ সিপিআই(এম) খরেন্দ্র নাথ রায়
১৬ ১৯-ডাবগ্রাম-ফুলবাড়ি সিপিআই(এম) দিলীপ সিং
১৭ ২০-মাল সিপিআই(এম) মনু ওরাওঁ
১৮ ২১-নাগ্রাকাটা সিপিআই(এম) দিলকুমার ওরাওঁ
১৯ ২৫-মাটিগাড়া-নকশালবাড়ি সিপিআই(এম) ঝারেন রায়
২০ ২৬-শিলিগুড়ি সিপিআই(এম) শরদিন্দু চক্রবর্তী
২১ ৩০-গোয়ালপোখর এআইএফবি জুবের আলম
২২ ৩১-চাকুলিয়া এআইএফবি আমজাদ আলি
২৩ ৩৩-হেমতাবাদ সিপিআই(এম
২৪ ৩৪-কালিয়াগঞ্জ সিপিআই(এম) হিরুবালা রায়
২৫ ৩৫-রায়গঞ্জ সিপিআই(এম) জীবানন্দ সিংহ
২৬ ৩৬-ইটাহার সিপিআই সুদীপ্ত দাস
২৭ ৩৭-কুশমণ্ডি আরএসপি জ্যোতির্ময় রায়
২৮ ৩৮-কুমারগঞ্জ সিপিআই(এম) মোফাজ্জল হোসেন
২৯ ৩৯-বালুরঘাট আরএসপি অর্ণব চৌধুরী
৩০ ৪০-তপন আরএসপি বাপ্পাই হারো
৩১ ৪১-গঙ্গারামপুর সিপিআই(এম) বিপ্লব বর্মন
৩২ ৪২-হরিরামপুর সিপিআই(এম) গৌতম গোস্বামী
৩৩ ৪৪-গাজোল সিপিআই(এম) ক্ষিতীশ সরকার
৩৪ ৪৬-হরিশ্চন্দ্রপুর সিপিআই(এম) সেখ খলিল
৩৫ ৪৭-মালতিপুর সিপিআই(এম) মিনারুল হোসেন
৩৬ ৪৮-রতুয়া সিপিআই(এম) জহুর আলম
৩৭ ৪৯-মানিকচক সিপিআই(এম) দেবজ্যোতি সিনহা
৩৮ ৫০-মালদহ সিপিআই দীপক বর্মন
৩৯ ৫১-ইংরেজ বাজার সিপিআই(এম) অম্বর মিত্র
৪১ ৫৫-ফারাক্কা সিপিআই(এম) মোজাফফর হোসেন
৪২ ৫৭-সুতি আরএসপি এ.কে.এম হাসানুজ্জামান
৪৩ ৬৪-মুর্শিদাবাদ এআইএফবি আব্দুল মান্নান
৪৪ ৬৬-খড়গ্রাম সিপিআই(এম) ধ্রুবজ্যোতি সাহা
৪৫ ৬৭-বড়ঞা আরএসপি আনন্দ দাস
৪৬ ৬৮-কান্দি সিপিআই ডা. রেজাউল করিম
৪৭ ৭১-বেলডাঙা আরএসপি রাজেশ ঘোষ
৪৮ ৭৪-নওদা আরএসপি হাবিবুর রহমান মণ্ডল
৪৯ ৭৫-ডোমকল সিপিআই(এম) মোস্তাফিজুর রহমান
৫০ ৭৭-করিমপুর সিপিআই(এম) প্রবাস মজুমদার
৫১ ৭৮-তেহট্ট সিপিআই(এম) সুবোধ বিশ্বাস
৫২ ৮০-কালীগঞ্জ সিপিআই(এম) সাবিনা ইয়াসমিন
৫৩ ৮৪-নবদ্বীপ সিপিআই(এম) স্বর্ণেন্দু সিনহা
৫৪ ৮৬-শান্তিপুর সিপিআই(এম) সৌমেন মাহাতো
৫৫ ৯০-রানাঘাট দক্ষিণ  সিপিআই(এম) অরিন্দম বিশ্বাস
৫৬ ৯১-চাকদহ সিপিআই(এম) নারায়ণ দাশগুপ্ত
৫৭ ৯৪-বাগদা  এআইএফবি গৌর বিশ্বাস
৫৮ ৯৫-বনগাঁ উত্তর সিপিআই(এম) পীযূষ সাহা
৫৯ ৯৬-বনগাঁ দক্ষিণ সিপিআই(এম) আশিষ সরকার
৬০ ৯৭-গাইঘাটা  সিপিআই ডা. সজল বিশ্বাস
৬১ ৯৮-স্বরূপনগর সিপিআই(এম) বিশ্বজিৎ মণ্ডল
৬২ ১০০-হাবড়া সিপিআই(এম) রিজি নন্দন বিশ্বাস
৬৩ ১০৩-বীজপুর সিপিআই(এম) দেবাশিস রক্ষিত
৬৪ ১০৬-জগদ্দল এআইএফবি পারভেজ আহমেদ খান
৬৫ ১০৭-নোয়াপাড়া সিপিআই(এম) গার্গী চ্যাটার্জি
৬৬ ১০৮-ব্যারাকপুর সিপিআই(এম) অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়
৬৭ ১০৯-খড়দহ সিপিআই(এম) দেবজ্যোতি দাস
৬৮ ১১০-দমদম উত্তর সিপিআই(এম) দীপ্সিতা ধর
৬৯ ১১১-পানিহাটি সিপিআই(এম) কলতান দাশগুপ্ত
৭০ ১১২-কামারহাটি সিপিআই(এম) মানস মুখার্জি
৭১ ১১৩-বরানগর সিপিআই(এম) সায়নদীপ মিত্র
৭২ ১১৪-দমদম সিপিআই(এম) ময়ূখ বিশ্বাস
৭৩ ১১৫-রাজারহাট নিউটাউন সিপিআই(এম) সপ্তর্ষি দেব
৭৪ ১১৬-বিধাননগর সিপিআই(এম) অ্যাডভোকেট সৌম্যজিৎ রাহা
৭৫ ১১৭-রাজারহাট গোপালপুর সিপিআই(এম) শুভজিৎ দাশগুপ্ত
৭৬ ১১৯-বারাসাত এআইএফবি হেমন্ত দাস
৭৭ ১২৬-হিঙ্গলগঞ্জ সিপিআই সৌমেন হালদার
৭৮ ১২৭-গোসাবা আরএসপি আদিত্য জোতদার
৭৯ ১৩০-পাথরপ্রতিমা সিপিআই(এম) সত্য রঞ্জন দাস
৮১ ১৩২-সাগর সিপিআই(এম) স্বপন সিংহ
৮২ ১৩৪-রায়দিঘি সিপিআই(এম) সাম্য গাঙ্গুলি
৮৩ ১৩৭-বারুইপুর পূর্ব সিপিআই(এম) স্বপন নস্কর
৮৪ ১৪১-মগরাহাট পূর্ব সিপিআই(এম) চন্দন সাহা
৮৫ ১৪৫-সাতগাছিয়া সিপিআই(এম) গৌতম পাল
৮৬ ১৪৬-বিষ্ণুপুর সিপিআই(এম) শ্যামল দল
৮৭ ১৪৭-সোনারপুর দক্ষিণ সিপিআই পারমিতা দাশগুপ্ত
৮৮ ১৪৯-কসবা সিপিআই(এম) দীপু দাস
৮۹ ১৫০-যাদবপুর সিপিআই(এম) বিকাশ রঞ্জন ভট্টাচার্য
৯০ ১৫১-সোনারপুর উত্তর সিপিআই(এম) মোনালিসা সিনহা
৯১ ১৫৩-বেহালা পূর্ব সিপিআই(এম) ডা. নিলয় মজুমদার
৯২ ১৫৪-বেহালা পশ্চিম সিপিআই(এম) নীহার ভক্ত
৯৩ ১৫৫-মহেশতলা সিপিআই(এম) অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি
৯৪ ১৫৮-কলকাতা বন্দর সিপিআই(এম) ফৈয়াজ খান
৯৫ ১৬২-চৌরঙ্গী আরসিপিআই সঞ্জয় বসু
৯৬ ১৬৪-বেলেঘাটা সিপিআই(এম) পারমিতা রায়
৯৭ ১৬৫-জোড়াসাঁকো সিপিআই(এম) ভরত রাম তিওয়ারি
৯৮ ১৬৭-মানিকতলা সিপিআই মৌসুমী ঘোষ
৯৯ ১৬৮-কাশীপুর-বেলগাছিয়া সিপিআই(এম) রাজিন্দর গুপ্ত
১০০ ১৬৯-বালি সিপিআই(এম) শঙ্কর মৈত্র
১০১ ১৭০-হাওড়া উত্তর সিপিআই(এম) গৌতম রায়
১০২ ১৭১-হাওড়া মধ্য সিপিআই(এম) অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ
১০৩ ১৭২-শিবপুর এআইএফবি ডা. জগন্নাথ ভট্টাচার্য
১০৪ ১৭৩-হাওড়া দক্ষিণ সিপিআই(এম) ডা. অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
১০৫ ১৭৪-সাঁকরাইল সিপিআই(এম) সমীর মল্লিক
১০৬ ১৭৫-পাঁচলা এআইএফবি ফরিদ মোল্লা
১০৭ ১৭৭-উলুবেড়িয়া উত্তর  সিপিআই(এম) অশোক দলুই
১০৮ ১৭৮-উলুবেড়িয়া  দক্ষিণ এআইএফবি আমিরুল ইসলাম খান
১০৯ ১৭৯-শ্যামপুর এআইএফবি অসিত বরণ সাউ
১১০ ১৮১-আমতা সিপিআই(এম) জসিমুদ্দিন মল্লিক
১১১ ১৮২-উদয়নারায়ণপুর সিপিআই(এম) ষষ্ঠী মাজি
১১২ ১৮৪-ডোমজুড় সিপিআই(এম) দুলু দাস
১১৩ ১৮৫-উত্তরপাড়া সিপিআই(এম) মীনাক্ষী মুখার্জি
১১৪ ১৮৬-শ্রীরামপুর সিপিআই(এম) নবনীতা চক্রবর্তী
১১৫ ১৮৮-সিঙ্গুর সিপিআই(এম) দেবাশিস চ্যাটার্জি
১১৬ ১৮৯-চন্দননগর সিপিআই(এম) মনীশ পান্ডা
১১৭ ১৯০-চুঁচুড়া এআইএফবি সুনীল সাহা
১১৮ ১৯১-বলাগড় সিপিআই(এম) বিকাশ গোলদার
১১৯ ১৯২-পান্ডুয়া সিপিআই(এম) আমজাদ হোসেন
১২১ ১৯৪-চণ্ডীতলা সিপিআই(এম) সেখ আসিফ আলি
১২২ ১৯৮-তারকেশ্বর সিপিআই(এম) আবেশ খামরুই
১২৩ ২০০-আরামবাগ সিপিআই(এম) বীথিকা পণ্ডিত
১২৪ ২০১-গোঘাট এআইএফবি মুক্তারাম ধাউড়ে
১২৫ ২০৩-তমলুক সিপিআই নবেন্দু ঘড়া
১২৬ ২০৬-ময়না সিপিআই স্বপন বর্মন
১২৭ ২০৯-হলদিয়া সিপিআই(এম) অশোক পাত্র
১২৮ ২১১-চণ্ডীপুর সিপিআই(এম) রীতা দাস
১২৯ ২১২-পটাশপুর সিপিআই সৈকত গিরি
১৩০ ২১৩-কাঁথি উত্তর সিপিআই(এম) সুতনু মাইতি
১৩১ ২১৬-কাঁথি দক্ষিণ সিপিআই তেহরান হোসেন
১৩২ ২১৭-রামনগর সিপিআই(এম) অশোক কুমার মাইতি
১৩৩ ২১৯-দাঁতন সিপিআই শ্যামল কান্তি দাস পট্টনায়ক
১৩৪ ২২২-ঝাড়গ্রাম সিপিআই(এম) অর্জুন মাহাতো
১৩৫ ২২৩-কেশিয়াড়ি সিপিআই(এম) মলিনা মুর্মু
১৩৬ ২২৪-খড়গপুর সদর সিপিআই(এম) মধুসূদন রায়
১৩৭ ২২৫-নারায়ণগড় সিপিআই(এম) তাপস সিনহা
১৩৮ ২২৬-সবং সিপিআই(এম) নকুল চন্দ্র বেরা
১৩৯ ২২৭-পিংলা সিপিআই অশোক সেন
১৪০ ২২৮-খড়গপুর সিপিআই(এম) সেখ সাহাজাহান আলি
১৪১ ২২৯-ডেবরা সিপিআই(এম) সুমিত অধিকারী
১৪২ ২৩০-দাসপুর সিপিআই(এম) রঞ্জিত পাল
১৪৩ ২৩১-ঘাটাল সিপিআই(এম) শান্তিনাথ সাটিক
১৪৪ ২৩৫-কেশপুর সিপিআই(এম) গুরুপদ মণ্ডল
১৪৫ ২৩৬-মেদিনীপুর সিপিআই মণিকুন্তল খামরুই
১৪৬ ২৩৭-বিনপুর সিপিআই(এম) রবি সিং সর্দার
১৪৭ ২৩৮-বান্দোয়ান সিপিআই(এম) রথু সিং সর্দার
১৪৮ ২৩৯-বলরামপুর সিপিআই(এম) নমিতা মাহাতো
১৪৯ ২৪০-বাঘমুন্ডি এআইএফবি পরিমল কুমার
১৫০ ২৪১-জয়পুর এআইএফবি ধীরেন্দ্র নাথ মাহাতো
১৫১ ২৪২-পুরুলিয়া সিপিআই(এম) সায়ন্তন ঘোষ
১৫২ ২৪৩-মানবাজার সিপিআই(এম) সোনামণি টুডু
১৫৩ ২৪৪-কাশীপুর সিপিআই(এম) সুলেখা বাউরি
১৫۴ ২৪৫-পারা সিপিআই(এম) অলোক বাউরি
১৫৫ ২৪৬-রঘুনাথপুর সিপিআই(এম) গণেশ বাউরি
১৫৬ ২৪৮-ছাতনা আরএসপি রাজীব কর
১৫৭ ২৪৯-রানিবাঁধ সিপিআই(এম) দেবলীনা হেমব্রম
১৫৮ ২৫০-রায়পুর সিপিআই(এম) রাম মান্ডি
১৫৯ ২৫১-তালড্যাংরা সিপিআই(এম) দেবকান্তি মোহান্তি
১৬১ ২৫৩-বড়জোড়া সিপিআই(এম) সুজিত চক্রবর্তী
১৬২ ২৫৪-ওন্দা এআইএফবি অসিত শর্মা
১৬৩ ২৫৬-কোতুলপুর সিপিআই(এম) রামচন্দ্র রায়
১৬৪ ২৫৭-ইন্দাস সিপিআই(এম) মোনা মল্লিক
১৬৫ ২৫৮-সোনামুখী সিপিআই(এম) অজিত রায়
১৬৬ ২৫৯-খণ্ডঘোষ সিপিআই(এম) রামজীবন রায়
১৬৭ ২৬০-বর্ধমান দক্ষিণ সিপিআই(এম) সুদীপ্ত গুপ্ত
১৬৮ ২৬১-রায়না সিপিআই(এম) সোমনাথ মাজি
১৬৯ ২৬২-জামালপুর এমএফবি সমর হাজরা
১৭০ ২৬৪-কালনা  সিপিআই(এম) শর্মিষ্ঠা নাগ সাহা
১৭১ ২৬৫-মেমারি সিপিআই(এম) কৃষাণু ভদ্র
১৭২ ২৬৬-বর্ধমান উত্তর সিপিআই(এম) মামণি মণ্ডল রায়
১৭৩ ২৬৭-ভাতার সিপিআই(এম) হাসিনা খাতুন
১৭৪ ২৬৯-পূর্বস্থলী উত্তর সিপিআই(এম) প্রদীপ সাহা
১৭৫ ২৭০-কাটোয়া সিপিআই(এম) সঞ্জীব দাস
১৭৬ ২৭২-মঙ্গলকোট সিপিআই(এম) মিরাজ আলম
১৭৭ ২৭৩-আউসগ্রাম সিপিআই(এম) চঞ্চল মাজি
১৭৮ ২৭৪-গলসি সিপিআই(এম) মণিমালা দাস
১৭৯ ২৭৫-পাণ্ডবেশ্বর সিপিআই(এম) প্রবীর মণ্ডল
১৮০ ২৭৬-দূর্গাপুর পূর্ব সিপিআই(এম) সীমান্ত চ্যাটার্জি
১৮১ ২৭৭-দূর্গাপুর পশ্চিম সিপিআই(এম) প্রবাস সাঁই
১৮২ ২৭৮-রানিগঞ্জ সিপিআই(এম) নারাণ বাউরি (এসসি)
১৮৩ ২৭৯-জামুরিয়া সিপিআই(এম) মো. সাব্বির হোসেন
১৮৪ ২৮০-আসানসোল দক্ষিণ সিপিআই(এম) শিল্পী চক্রবর্তী
১৮৫ ২৮২-কুলটি এআইএফবি ভবানী আচার্য
১৮৬ ২৮৪-দুবরাজপুর  এআইএফবি বিজয় বাগদি
১৮৭ ২৮৫-সিউড়ি সিপিআই(এম) মতিউর রহমান
১৮৮ ২৮৭-নানুড়  সিপিআই(এম) শ্যামলী প্রধান
১৮৯ ২৮৯-সাঁইথিয়া  সিপিআই(এম) দেবু চুনারি
১৯০ ২৯১-রামপুরহাট সিপিআই(এম) সঞ্জীব মল্লিক
১৯১ ২৯২-হাঁসন সিপিআই(এম) কামাল হাসান
১৯২ ২৯৩-নলহাটি এআইএফবি দীপক চ্যাটার্জি

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *