বিয়ের পর রণজয়ের প্রথম জন্মদিনে নিজে হাতে রাঁধলেন শ্যামৌপ্তি, কী কী ছিল মেনুতে?

0


ক্যালেন্ডারের পাতা বলছে ২২ মার্চ, জন্মদিন অভিনেতা রণজয় বিষ্ণুর। বিয়ের পর এই প্রথম স্ত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে জন্মদিন উদযাপন করলেন অভিনেতা।

কেমন কাটালেন দিন? কী কী ছিল আজ তাঁর জন্মদিনে? কী আয়োজন করলেন শ্যামৌপ্তি?

এইদিন বিকালেই নিজের সমাজমাধ্যমের পাতায় রণজয়ের কেক কাটার ছবি, ভিডিও এবং খাওয়া-দাওয়ার বিশেষ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন শ্যামৌপ্তি।

ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘যদিও প্রতিটা দিনই তোমার দিন, কিন্তু জন্মদিন বলে কথা, একটু তো স্পেশাল হতেই হবে। এক রাশ ভালবাসা নিয়ে ভাল কাটুক আগামী জীবন। যত্নে থাকুক তোমার ভিতরের ছেলেমানুষটা। শুভ জন্মদিন বর।’

মেনু কী কী ছিল জন্মদিনের? রান্নায় ছিল ভাত, ঝুরি আলু ভাজা, পটল ভাজা, পোস্ত, বেগুন ভাজা, সবজি দিয়ে মুগ ডাল, পায়েস, চাটনি, পনিরের পদ, ধোকার ডালনা, মুরগির মাংস, গাজরের হালুয়া ইত্যাদি।

জানা গিয়েছে শ্যামৌপ্তির থেকে আই ওয়াচ উপহার পেয়েছেন রণজয় এবং এই দিনের সব রান্নাই নাকি নিজে হাতে তৈরি করেছিলেন অভিনেত্রী।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টলি পাড়ার এই চর্চিত জুটি। বাঙালিয়ানায় মোড়া বিয়েতে নিজেদের কাছের আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান সারলেন এই জুটি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *