এখনো মনে হচ্ছে এই তো সেদিন একসঙ্গে স্কুল থেকে ফিরলাম: ঋতাভরী

0

বেশ অনেকদিন ধরেই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বিয়ে নিয়ে চর্চা চলছে।  কত বছর শোনা গিয়েছিল তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে খুব ব্যক্তিগত পরিসরে প্রেমিক  সুমিত অরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। সেসব জল্পনা উড়িয়ে দিয়ে চলতি বছরে শুরুতেই নিজের দূর সম্পর্কের বোনের বিয়েতে আবেগে ভাসলেন অভিনেত্রী।


বোনের সঙ্গে মিষ্টি কিছু মুহূর্ত এবং বিয়ের কিছু মুহূর্ত ভাগ করে নেন নায়িকা। সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে ঋতাভরী লেখেন, ‘ লিখতে গিয়ে আজ আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। আজ আমার বোন মান্তার বিয়ে।’ অভিনেত্রী আরও যোগ করেন, ‘এখনও মনে হচ্ছে এই তো সেদিন একসঙ্গে স্কুল থেকে ফিরলাম, সঙ্গে অর্ধেক খাবার খাওয়া টিফিন বক্স।’


সেই সঙ্গে  অভিনেত্রী আরও একটি কথা ভাগ করে নিয়েছেন। তিনি লেখেন, ‘অনেকেই হয়তো জানেন না আমি ওর জন্যই ‘ফাটাফাটি’ করেছি।’ উল্লেখ্য, ২০২৩ এ উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘ফাটাফাটি’ তে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী ঋতাভরীকে। জানা যায় এই বোন অর্থাৎ হেমশ্রী চট্টোপাধ্যায়র থেকেই এই ছবিতে ‘ফুল্লরা’র চরিত্রে অভিনয় করার অনুপ্রেরণা পান তিনি।

অভিনেত্রী লেখেন, ‘আমি সারা জীবন ওর লড়াইটা দেখেছি তাই চেয়েছিলাম আমি যতটুকু পারবো ওর জন্য করার চেষ্টা করব, তাই যেটা পারি সেটাই করার চেষ্টা করেছি। আমার কাছে ও একজন রানি, সব থেকে মিষ্টি, সবথেকে ভালও। বউভাতের সাজে দেখে মনে হচ্ছে কত বড় হয়ে গিয়েছে কিন্তু আমার কাছে তুমি সারাজীবন আমার ছোট্ট  হয়ে থাকবে’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *