মাসি হলেন ঋতাভরী, পুত্র না কন্যা সন্তানের মা হলেন চিত্রাঙ্গদা?

0


অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দিদি তথা অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার জীবনে এল নতুন অধ্যায়। মা হয়েছেন তিনি। যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবুও সোশ্যাল মিডিয়ার ইঙ্গিত ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে, ছেলে না মেয়ে, সেই প্রশ্নেই এখন কৌতূহল অনুরাগীদের।

সম্প্রতি চিত্রাঙ্গদার মা শতরূপা সান্যালের একটি পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। “যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?”, এই রহস্যময় লাইন ঘিরেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে কমেন্ট বক্সে। অনেকেই দাবি করছেন, পরিবারে নাকি পুত্রসন্তান এসেছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি চিত্রাঙ্গদা বা তাঁর পরিবারের কেউই।

উল্লেখ্য, কিছুদিন আগেই নিজে গর্ভবতী অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন চিত্রাঙ্গদা। সমুদ্রের ধারে তোলা এক আবেগঘন ছবিতে দেখা গিয়েছিল, বেবি বাম্পে হাত রেখে দাঁড়িয়ে আছেন তিনি, পাশে স্বামী সম্বিত চট্টোপাধ্যায়। সেই পোস্টেই তাঁদের জীবনে নতুন অতিথি আসার ইঙ্গিত মিলেছিল।

দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম, আর তারপর বিয়ে, চিত্রাঙ্গদা ও সম্বিতের সম্পর্ক বহু বছরের। সেই সম্পর্কেই এবার যুক্ত হল নতুন অধ্যায়। দিদির জীবনের এই বিশেষ সময়ে সবসময় পাশে ছিলেন ঋতাভরীও। দিদির সাধের অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে পরিবারের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এখন শুধু অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে সুখবর জানাবেন চিত্রাঙ্গদা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *