দূষিত জলের ভয়াবহতা ইন্দোরে! খেলতে গিয়ে শুভমনের সঙ্গী বিশেষ ওয়াটার পিউরিফায়ার!
ইন্দোরে ম্যাচ। মরণ বাঁচনই। কারণ, যে দল জিততে, সিরিজ তার। তবে ইন্দোরের খেলায় সমর্থন বা পিচ মাথাব্যথার কারণ নয়। এমনকি ভারতের কাছে একাদশ সাজানো নিয়েও ততটা চিন্তার বিষয় নয়, যতটা জীবন নিয়ে সতর্কতা। কারণ, যে জল ইন্দোরে, তা ভয়ঙ্কর পরিস্থিতি।
ভারেতর পরিচ্ছন্নতম শহর হল ইন্দোর। অথচ সেখানেই নলবাহিত জল খেয়ে প্রাণ গেছে একের পর এক। শুভমন গিলরা তাই ইন্দোরে গিয়ে জল নিয়েই সতর্ক। তাই খেলার কিটস-এর সঙ্গে শুভমন গিলদের ইন্দোরে সঙ্গী হয়েছে ওয়াটার পিউরিফায়ার! এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হতেই হইচই বাড়ে। এমনিতেই পাঁচতারা হোটেলেই ওঠে ভারতীয় দল। পরিষ্কার-পরিচ্ছন্নতা তো থাকেই সেখানে। তবু ভরসা করেনি সেই হোটেলের জলেও। শুভমন গিল নিজের সঙ্গে প্রায় তিন লাখ টাকা মূল্যের একটা বিশেষ জল পরিশোধন যন্ত্র নিয়ে এনে সেটিকে নিজের রুমে রেখেছেন। সেই পরিশোধিত জলই খাচ্ছেন শুভমন। এই নিয়ে চাপানউতোর বাড়লেও কোনও মন্তব্য করেননি ভারতীয় ম্যানেজার। গোটা দলের জন্য না ব্যক্তিগতভাবে শুভমন নিজের জন্য এই পিউরিফায়ার ব্যবহার করছেন তাও জানা যায়নি। হোটেল সূত্রে খবর, শুভমন ব্যক্তিগত কারণেই সেই পিউরিফায়ারের জল ব্যবহার করতে পারেন।
ইন্দোরের ভগীরথপুর এলাকায় দূষিত জলের কারণে তৈরি সংকট এখনো মেটেনি।দূষিত জল পান করে প্রচুর মানুষ নিজেদের জীবন হারান।এই জল সংকটের মধ্যেই ম্যাচ আয়োজন নিয়েও সমালোচনা হয়েছে। শুভমন গিলের এই পদক্ষেপ ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতার জন্য ব্যক্তিগতভাবে নেওয়া সচেতনতার উদাহরণ বলে মনে করা হচ্ছে।এমনিতেই এই সচেতনতার উদাহরণ অনেক আছে ভারতীয় ক্রিকেটে।দীর্ঘ দিন ধরেই বিরাট কোহলি তাঁর স্বাস্থ্য ও হাইড্রেশনের ব্যাপারে অত্যন্ত সচেতন। ফ্রান্স থেকে আনা বিশেষ বোতলের জলই তিনি পান করে থাকেন।
