রশ্মিকা-বিজয়ের বিয়ের ভাইরাল আমন্ত্রণ বাক্সে কী আছে জানেন? বিয়ে গোপন রাখতে নানা শর্ত যুগলের

0

‘গোপন কথাটি রবে না গোপনে’! যতই রাখ-ঢাক করতে চান দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, সমাজমাধ্যমে চোখের আড়াল হওয়া মুশকিল। তাঁরা কেউই বিয়ের তারিখ জানাননি। অথচ সমাজ মাধ্যমে এরমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে বিয়ের আমন্ত্রণপত্র। তাতে লেখা,  ২৬ ফেব্রুয়ারি চারহাত এক হবে নায়ক-নায়িকার। শুধু তাই নয়, বিয়ের নানা খুঁটিনাটি এমনকি বিজয়ের বাড়ি আলোয় সেজে ওঠার ভিডিয়োও ভাইরাল।


আমন্ত্রণ পত্রই শুধু ভাইরাল হয়নি, বিয়েতে আমন্ত্রণ পাঠানো বক্সও ছড়িয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে অতিথিদের জন্য সাজানো উপহারের ঝলক। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, আমন্ত্রণ বাক্সটি গোলাপি ও হলুদ রঙের নকশায় সজ্জিত। বাক্সের উপরে লেখা রয়েছে রশ্মিকা-বিজয়ের নাম এবং নামের আদ্যাক্ষর। বাক্সটিতে রয়েছে রশ্মিকার নিজস্ব ব্র্যান্ড ‘ডিয়ার ডায়েরি’র ‘ন্যাশনাল ক্রাশ’ পারফিউম, বিজয়ের ফ্যাশন ব্র্যান্ড ‘রাউডি’র একটি হলুদ টি- শার্ট, সোনালি থলিতে আয়ুর্বেদিক হ্যান্ড ও ফুট ক্রিম, ‘সোয়ান ঘি রোলস’ নামের মিষ্টি এবং ভাজা কাজুবাদামের প্যাকেট।


যে বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়েছে তাতে লেখা, পরিবারের আশীর্বাদে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ছোট পরিসরে তাদের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৪ মার্চ হায়দরাবাদে আয়োজিত হবে জমকালো রিসেপশন।


একেবারে লোকচক্ষুর আড়ালেই বিয়ের আসর বসাতে চান এই জুটি। এরজন্য নানা বিধিনিষেধের কথাও এরমধ্যেই ভাইরাল। ছাঁদনাতলার বিশেষ মুহূর্তের ফ্রেম যাতে বাইরে না যায় সেই কারণে নিমন্ত্রিত অতিথিদের মুঠোফোন ব্যবহার না করার জন্য অনুরোধ করেছেন তাঁরা। এমনকি যাঁরা বিয়ের ছবি ও ভিডিয়ো তুলবেন, সেই পেশাদার ফটোগ্রাফারদের টিমের সঙ্গেও কঠোর আইনি চুক্তি সাক্ষর করা হয়েছে যাতে একটি ছবিও বিয়ের আগে বাইরে না আসে। সেখানে দু’পক্ষের বলিউডের সতীর্থরা থাকবেন না।থাকবেন শুধু আত্মীয় স্বজন। হাতে লিখে সবাইকে উপহার আনতেও বারণ করেছেন তারকা জুটি।


তবে আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের আয়োজন করেছেন হবু দম্পতি। যেখানে আমন্ত্রিত থাকবেন বন্ধু বান্ধব, বলিউড থেকে দক্ষিণী তারকারা। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *