থলপতি বিজয়ের বিবাহবিচ্ছেদের নেপথ্যে রয়েছেন তৃতীয় ব্যক্তি? প্রশ্ন উঠতেই বড় পদক্ষেপ অভিনেতার পুত্রের!

0


সম্প্রতি প্রকাশ্যে এসেছে দক্ষিণী তারকা থলপতি বিজয়ের বিবাহবিচ্ছেদের খবর। তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। প্রায় ২৫ বছরের দাম্পত্যের পর যুগলের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই তোলপাড় চারিদিক। বিতর্কের মাঝেই তৈরি হয়েছে নতুন জল্পনা। অভিযোগ উঠেছে, এক দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠ সম্পর্কের জেরেই নাকি এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁর স্ত্রী।

যদিও ‘ডিভোর্স পিটিশন’-এ কোনও অভিনেত্রীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবুও নেটিজেনদের একাংশ দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণনের দিকেই আঙুল তুলছে। এই জল্পনার জেরে নতুন করে আলোচনায় উঠে এসেছে বিজয় ও তৃষার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং তাঁদের একসঙ্গে কাজের ইতিহাস। দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটিগুলির মধ্যে অন্যতম বিজয়-তৃষা। একাধিক হিট ছবিতে তাঁদের সমীকরণ দর্শকের মন জয় করেছিল। সেই সময়েও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছিল তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে। তার পর বহু বছর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। দীর্ঘ ১৫ বছর বিরতির পর আবার ‘লিও’ ছবিতে জুটি বাঁধেন বিজয়-তৃষা। তার পরেই নাকি তাঁদের ঘনিষ্ঠতা বেড়েছে জল্পনা এমনই।
দক্ষিণী ছবির জগতে তৃষা অত্যন্ত পরিচিত নাম। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। একটি ছবির জন্য তিনি ৩ কোটিরও বেশি পারিশ্রমিক নেন বলে জানা যায়। সম্পত্তির নিরিখেও বেশ সমৃদ্ধ তৃষা। থলপতির সংসার ভাঙার বিতর্কের মাঝেই অভিনেত্রী তৃষার পুরনো পোস্ট ছড়িয়ে পড়েছে আবার। যেখানে বিজয়কে নিজের জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবেও উল্লেখ করেছিলেন নায়িকা। আগে এই পোস্টগুলি বন্ধুত্বপূর্ণ বলেই দেখা হত। কিন্তু বর্তমানে অনেকেই তা অন্যভাবে ব্যাখ্যা করছেন। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, তৃষা, বিজয়কে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, তাঁর নতুন যাত্রা সফল হোক এবং তিনি যা স্বপ্ন দেখেন তা যেন পূরণ হয়। সেই মন্তব্যও এখন নতুন করে আলোচনায় এসেছে।

এই বিতর্কের মাঝেই বিজয়ের পরিবার নিয়েও নতুন জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশট অনুযায়ী, বিজয়ের ছেলে জেসন সঞ্জয় নাকি ইনস্টাগ্রামে বাবাকে আনফলো করেছেন। যদিও এই তথ্যের সত্যতা নিশ্চিত নয়, তবুও বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এটিকে পারিবারিক টানাপড়েনের ইঙ্গিত হিসাবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে নিছক গুজব বলেও মনে করছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *