অপরাজেয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটে অভিযান শুরু অপরাজেয় টিম ইন্ডিয়ার

0

যাবতীয় আশঙ্কা দূরে সরিয়ে জয় পেয়েছে পাকিস্তান। ফলে, চূড়ান্ত হয়ে গেল টি২০ বিশ্বকাপের সুপার এইট। মিবিয়াকে ১০২ রানের ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রেখেছে সলমন আলি আগার দল। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে দ্বিতীয়পর্বে উঠেছে পাকিস্তান। কলম্বোতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করেছিল পাকিস্তান। জবাবে উসমান তারিক-শাদাব খানদের ঘূর্ণিতে ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় নামিবিয়া। ম্যাচে সাহিবজাদার সেঞ্চুরি স্বস্তি দেবে পাকিস্তানকে। ৫৮ বলে ১১ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।অন্য খেলায় আরব আমিরশাহির বিরুদ্ধে ১৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ১২৩ রানের লক্ষ্যে ৪০ বল হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

সুপার এইটের প্রথম গ্রুপে থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় গ্রুপে থাকছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।গ্রুপ এ-র সব ম্যাচ হবে ভারতের মাটিতে।গ্রুপ বি-র সব খেলা হবে শ্রীলঙ্কায়। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত হবে সুপার এইটের ১২টি ম্যাচ। পরে ৪ ও ৫ মার্চ মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। আর ৮ মার্চ ট্রফি নির্ধারণী ম্যাচে লড়বে সেমিফাইনাল জয়ী দুই দল।

সুপার এইটের সূচি
২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, কলম্বো
২২ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, কলম্বো
২২ ফেব্রুয়ারি:ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, আহমেদাবাদ
২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ে, মুম্বই
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান, কলম্বো
২৫ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, কলম্বো
২৬ ফেব্রুয়ারি: দঃ আফ্রিকা বনাম ওঃ ইন্ডিজ, আহমেদাবাদ
২৬ ফেব্রুয়ারি: ভারত বনাম জিম্বাবোয়ে, চেন্নাই
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, কলম্বো
২৮ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, কলম্বো
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে, দিল্লি
১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *