‘পাঁচ নয়, এটা চার নম্বর বিয়ে আমার’ বিতর্কের মাঝে চাঁচাছোলা সুস্মিতা রায়
এই মুহূর্তে সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই ধরা পড়ছে গৃহযুদ্ধের দৃশ্য। অভিনেত্রী সুস্মিতা রায় এবং তাঁর প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর জীবন এখন বেশ চর্চায়।
নানা মুনির নানা মত, কেউ বলছেন এই নিয়ে সাত নম্বর বিয়ে করছেন কেউ আবার বলছেন পাঁচ বার। সংখ্যাটা যদিও নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অডিশনের পক্ষ থেকে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়ে সঠিক সংখ্যাটা, সেখানে অভিনেত্রী স্পষ্ট জানান, ‘এটা আমার ৪ নম্বর বিয়ে। এই কথা আমি নিজেই শিকার করেছি লাইভে।’
বিচ্ছেদ এবং দাম্পত্য কলহ নতুন নয়। তবে ফেসবুকে এহেন কাদা ছোড়াছুড়ি দেখে বেশ বিরক্ত নেটিজেনরা।
উল্লেখ্য, ২০২৫ এর জুলাই মাসে সব্যসাচীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন অভিনেত্রী সুস্মিতা। চলতি বছরে ১৫ মার্চ আবার বিয়ের পিঁড়িতে বসার কথা নিজের সমাজমাধ্যমে জানান অভিনেত্রী। তারপরেই নেট দুনিয়ায় ঝড় ওঠে, শুরু হয়ে নানা গুঞ্জন।
প্রাক্তন বৌদিকে কৌতুক করে একটি পোস্ট করেন সব্যসাচীর ভাই। তারপরই প্রাক্তন স্বামীর হুমকির মেসেজ নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই লাইভে আসেন তিনি জানান নিজের পূর্বের সম্পর্কের অশান্তির কথা যেখানে তিনি তুলে ধরেন অনেক অজানা তথ্য। তারপরই সব্যসাচী একটি পোস্টার মাধ্যমে তাঁর প্রাক্তন স্ত্রীর ৫টি বিয়ের কথা জানান।
