ঠিক সিরিয়ালের মতোই! ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ক্ষমা চেয়ে স্বামীর কাছে ফিরলেন অভিনেত্রী রিয়া

0

সিরিয়ালে হামেশাই দেখা যায় ভুল বোঝাবুঝি। তাতে কত প্রেম ভেঙে যায়। কত কাছের সম্পর্ক দূরের হয়ে যায়। মেগা সিরিয়ালে টানটান উত্তেজনা চলতেই থাকে। ঠিক মেগার মতোই হয়তো জীবন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের। স্বামী, পরিচালক অরিন্দম চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পথেই হাঁটছিলেন। কিন্তু আচমকাই ভোল বদল, মন বদল।বিবাহিত জীবনের ১২ বছর পেরিয়ে, ফের একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। সময়ই যেন ক্ষতে প্রলেপ দিল। ভুল বোঝাবুঝির অবসান ঘটাল।

বিবাহ বার্ষিকীর দিনই ক্ষমা চেয়ে নিয়ে সমাজ মাধ্যমে ফলাও পোস্ট করেন রিয়া। অভিনেত্রী তার পোস্টে একগুচ্ছ ছবি শেয়ার করে বলেন, ‘‘হাত ছেড়ে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আর জীবনে কখনোই যাব না। স্বামী অরিন্দমকে শুভেচ্ছা জানিয়ে রিয়া লেখেন, ‘‘না, হাত ছেড়ে যেতে পারিনি আর এই জীবনে যাবও না। সাত জনম ধরে একে অপরকে জ্বালাবো আবার আগলেও রাখবো। আজ আমাদের বিয়ের জন্মদিন। ১২ বছর একসঙ্গে পথ চলা। অনেক খারাপ কথা ও অন্যায় করেছি সামাজিকভাবে। প্লিজ ক্ষমা করে দিও। আজকের দিনে এইটুকুই চাওয়া। ভালো থাকো সুস্থ থাকো আর হাতটা শক্ত করে ধরে রেখো। বাকি ঈশ্বর সব সামলে নেবেন। শুভ বিবাহবার্ষিকী পতিদেব। সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক।’’

বেশ কয়েকমাস আগে স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছিল। আদালত পর্যন্ত গড়ায় ঘটনা। সমাজমাধ্যমে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তুলেছিলেন রিয়া। দাম্পত্য কলহের কারণে তারা আলাদা থাকতে শুরু করেন রিয়া। তবে সন্তানদের নিয়ে আলাদা থাকার পরেও, রিয়া এই সিদ্ধান্তে পৌঁছোন যে তিনি ফের স্বামীর কাছেই ফিরে আসবেন। সমাজ মাধ্যমে রিয়ার সিদ্ধান্ত জানার পরই, শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা।দু’জনকে নতুন করে অভিনন্দনও জানিয়েছেন। আলাদা-আলাদা আর নয়, দু’জনকে সংসার জীবনে একসঙ্গেই দেখতে চেয়েছেন নেটিজেনরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *