আশা ভোঁসলের প্রয়াণে ‘বড়’ সিদ্ধান্ত নিলেন বরুণ, কী করলেন নায়ক?
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশ শোকস্তব্ধ।তাঁর শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন বিনোদন জগতের একাধিক তারকা। শ্রদ্ধা জানিয়েছেন এই কালজয়ী শিল্পীকে।তাঁর অমর কণ্ঠের স্মৃতিতে ভাসছে যখন কোটি কোটি অনুরাগীরা ,ঠিক সেই সময় শ্রদ্ধা জানাতে বলিউডে একাধিক ছবি ও প্রজেক্টের গুরুত্বপূর্ণ ঘোষণা পিছিয়ে দিচ্ছেন নির্মাতারা।এর মধ্যেই ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির নির্মাতারা জানান,বরুণ ধবন ,পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুর অভিনীত এই ছবির ফার্স্ট লুক প্রকাশ স্থগিত রাখা হয়েছে।
ছবির প্রযোজনা সংস্থা তাঁদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানায়,”আশা ভোঁসলের প্রয়াণে তাঁরা মর্মাহত। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবির ফার্স্ট লুক প্রকাশ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।তাঁরা জানিয়েছেন ,”কিংবদন্তি আশা ভোঁসলেজি’র প্রয়াণে আমরা স্তব্ধ। স্মরণ করছি সেই কণ্ঠকে ,যা প্রজন্মের পর প্রজন্মের আবেগ ও সঙ্গীতকে গড়ে তুলেছে।তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নয়,আগামীকাল ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর ফার্স্ট লুক প্রকাশ করা হবে। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি রইল আমাদের প্রার্থনা।তাঁর আত্মার শান্তি কামনা করি।”
প্রসঙ্গত,’চাঁদ মেরা দিল’ ছবির নির্মাতারাও সঙ্গীতশিল্পীর প্রয়াণে ছবির টাইটেল ট্র্যাক প্রকাশ পিছিয়ে দেন। ‘ধর্মা’ প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে জানিয়েছেন,”একটি এমন মানুষকে সম্মান জানাতে,যে প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে এবং কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়ে ‘চাঁদ মেরা দিল’-এর টাইটেল ট্র্যাক মুক্তি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।”
৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। ‘ব্রীচ ক্যান্ডি’ হাসপাতালের চিকিৎসকদের মতে ,বুকে সংক্রমণ ও একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।তাঁর প্রয়াণে গোটা চলচ্চিত্র ও সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।
সাত দশকেরও বেশি সময় নিজের জীবনে তিনি হাজার হাজার গান রেকর্ড করেছেন।বিভিন্ন ভাষায় কাজ করেছেন এবং ভারতীয় সিনেমার সঙ্গীত জগতের এক অমর প্রভাব রেখে গিয়েছেন। তাঁর অবদান আজও বলিউডের সুরের জগতকে প্রভাবিত করে চলেছে,আর তাঁর স্মৃতিচারণেই আজ থমকে দাঁড়িয়েছে সকল ইন্ডাস্ট্রি।
