দিতিপ্রিয়ার পরিবর্তে শিরিন, কত নম্বরে ‘চিরদিনই তুমি যে আমার’, আবার ছক্কা ‘প্রফেসর বিদ্যা’র

0

প্রতি বৃহস্পতিবার টিআরপি নম্বরের উপর নির্ভর করে অনেক কিছু। একটানা নম্বর কমলে যেমন ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। তেমনই আবার কোনও কাহিনি ভাল ফল করলে তার মেয়াদ বছরের পর বছর পার করে দেয়। এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে রইল কোন ধারাবাহিক?

চলতি সপ্তাহে দর্শকের মূল আগ্রহ ছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে। নতুন নায়িকার আগমন হয়েছে কাহিনিতে। যদিও নায়িকা ছাড়াও যখন শুটিং হয়েছে তখনও প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। এ সপ্তাহে কেমন ফল করল?

এই সপ্তাহেও প্রথম সপ্তাহে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। তারা পেয়েছে ৭.০। দ্বিতীয় স্থানে রয়েছে স্বস্তিকা দত্ত অভিনীত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। শুরুতেই ছক্কা হাঁকিয়েছে এই কাহিনি। তাদের প্রাপ্ত নম্বর ৬.৯। তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। কিছু সপ্তাহ আগেও একটানা প্রথম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছিল এই ধারাবাহিক। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই জারি। অনেকটাই পিছিয়ে পড়েছে এই কাহিনি। তারা পেয়েছে ৬.৫।

অন্য দিকে টিআরপি তালিকায় অনেক বদল হলেও ‘রাঙামতী তিরন্দাজ’ নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম। একটানা প্রথম পাঁচে রয়েছে এই কাহিনি। এই সপ্তাহে দেখা গেল চতুর্থ স্থানে। পেয়েছে ৬.২। তা হলে আর্য-অপর্ণার কাহিনি রয়েছে কত নম্বরে?

অনেকেই ভেবেছিলেন জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের ঝামেলা প্রভাব ফেলবে টিআরপি-তে। পিছিয়েও পড়তে পারে। কিন্তু ঘটেছে উল্টোটা। আগের সপ্তাহেও প্রথম পাঁচে ছিল এই কাহিনি। এই সপ্তাহেও পঞ্চম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। তাদের প্রাপ্ত নম্বর ৬.০। একই নম্বর পেয়ে পাঁচে রয়েছে ‘চিরসখা’ ধারাবাহিকও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *