ভাইরাল ভিডিয়োয় মুখ প্রকাশ্যে আসতেই ওলটপালট জীবন! কী বললেন গায়ক তলবিন্দর?

0

দীর্ঘদিন ধরে নিজের মুখ আড়াল করে সঙ্গীতজগতে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন গায়ক তলবিন্দর। মিউজিক ভিডিয়ো থেকে শুরু করে লাইভ পারফরম্যান্স, সিগনেচার মাস্ককে ঘিরেই গড়ে উঠেছিল তাঁর কেরিয়ার। কিন্তু আচমকা তাঁর মুখ প্রকাশ্যে চলে আসায় পরিস্থিতি বদলে যায়। সম্প্রতি, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে নূপুর শ্যানন এবং স্টেবিন বেনের বিয়ের একটি ভিডিয়ো। যেখানে তাঁকে মুখোশ খুলে থাকতে দেখা যায়।


সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গভীর আক্ষেপ প্রকাশ করে গায়ক জানান, এই ঘটনা তাঁর জীবন ওলটপালট করে দিয়েছে। তাঁর পরিচয়ের একটা বড় অংশ যেন জোর করে কেড়ে নেওয়া হয়েছে। তাঁর কথায়, “মানুষের ব্যক্তিগত মুহূর্তকে এভাবে ব্যবহার করা উচিত নয়। শুধু কয়েকটা ভিউ পাওয়ার জন্য এমন কাজ করা খুবই হতাশাজনক।”

গায়কের বক্তব্য, মুখোশের আড়ালে তিনি বাঁচিয়ে রাখতে চান তাঁর ব্যক্তিগত গোপনীয়তা। তাঁর পারফরম্যান্স, গানই তাঁর পরিচয়। চেহারা বা ব্যক্তিগত জীবন নয়।

অন্যদিকে, সম্প্রতি অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তালবিন্দরের সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। লোলাপালুজা ২০২৬ কনসার্টে দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। যদিও এই বিষয়ে তলবিন্দরের বক্তব্য, তাঁরা দু’জন এখনও একে অপরকে বোঝার পর্যায়েই আছেন। গুজবের চাপে পড়ে   তাড়াহুড়ো করে সম্পর্কের নামকরণ করতে নারাজ গায়ক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *