১৪ ঘণ্টা শুটিংয়ের চাপ, তার মাঝে ‘ভ্যালেন্টাইন্স ডে’ কী ভাবে উদ্‌যাপন করবেন জিৎ সুন্দর এবং শিরিন?

0

সদ্য বিয়ে হয়েছে আর্য-অপর্ণার। পর্দায় কখনও সে স্বামীর আদুরে স্ত্রী। কখনও আবার দায়িত্বশীল বৌমা। ধীরে ধীরে বাস্তবেও এমনই ভাবমূর্তি তৈরি হয়েছে অভিনেত্রী শিরিন পালের। বাস্তবে তিনি ঠিক কেমন? তা জানা বেশ কঠিন। বাস্তবে নায়িকা কেমন সেই হদিশ দিলেন তাঁর প্রেমিক জিৎ সুন্দর।
কয়েক দিন আগে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিন এবং ইন্ডাস্ট্রিতে ৩৯ বছরের পূর্তি উপলক্ষে বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সেখানেই একে বারে অন্য মেজাজে ধরা দিলেন শিরিন অর্থাৎ পর্দার অপর্ণা এবং তাঁর প্রেমিক জিৎ সুন্দর। সেই অনুষ্ঠানে প্রকাশ্যে এল জীতু কমলের আগামী ছবি ‘চোর’-এর প্রথম লুক।
ছোটপর্দায় জীতুর নায়িকা শিরিন। সেই সুবাদে দু’জনের ভাল বন্ধুত্ব গড়ে উঠেছে। জীতুর বন্ধু হয়েই সেই দিন জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নায়িকা ও তাঁর প্রেমিক। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি শিরিনের বাস্তব প্রেমিক জিৎ সুন্দর। পর্দার অপর্ণা সঙ্গে বাস্তবের শিরিনের মিল প্রসঙ্গে তিনি বললেন, “ এ সব নিয়ে ভেবে দেখিনি কখনও। কিন্তু আমি অভিনেতা হিসাবে বিশ্বাস করি, যে কোনও চরিত্রে অভিনয় করতে গেলে নিজের সঙ্গে কিছু না কিছু মিল থাকবেই। না হলে তো অভিনয়ই করতে পারব না। ফলে, খানিক মিল তো রয়েছেই।  কিন্তু সেরকম ভাবে খেয়াল করে দেখিনি। তবে এই প্রশ্নের পরে এ বার খুঁজে দেখার চেষ্টা করব।”
তবে কি পর্দার অপর্ণার মতোই অভিমানী শিরিন? জিৎ মুচকি হেসে জবাব দেন, ‘হ্যাঁ, অভিমান না হলে প্রেম হবে কী ভাবে?’ তবে শিরিনের অভিমানকে রাগের নাম দিতে রাজি নন জিৎ। জিতের মতে এ গুলো সবই অভিমান এবং অনুরাগ।
শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। এই সময়টা দু’জনে কী ভাবে উদ্‌যাপন করবেন? জিৎ বললেন, ‘আমি একসঙ্গে দুটো শুটিং করি। আর আমার নায়িকা তো প্রায় তিনটে শুটিংয়ের সমান কাজ করে। আমার খানিকটা বাঁচোয়া যেহেতু আমি হিরো বা হিরোইন না। অর্থাৎ প্রেমের সপ্তাহটাও শুটিং করেই কাটবে।’ শুটিংয়ের চাপে একে অপরকে সময় দেওয়ার পরিমাণ হয়তো কমেছে, কিন্তু প্রেমে কোনও খামতি নেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *