ভাল মা হওয়ার মরিয়া চেষ্টা আলিয়ার, সদগুরুর থেকে কী পরামর্শ পেলেন নায়িকা?
চেন্নাইয়ের এক অনুষ্ঠানে আধ্যাত্মিক সদগুরুর সঙ্গে আলাপচারিতায় মাতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নিজের কন্যা রাহা কাপুরকে সঠিকভাবে বড় করছেন কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আলিয়া ভাট।
সম্প্রতি ‘জেইন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন’-এর উদ্যোগে চেন্নাইয়ের লীলা প্যালেসে একটি অনুষ্ঠানের কিছু মুহূর্ত সদগুরু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন,যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী আলিয়া ভাট। জানতে চেয়েছিলেন ,”একজন অভিভাবক যদি সবসময় চিন্তিত থাকেন যে তিনি ভাল বাবা-মা হচ্ছেন কিনা-তাদের জন্য আপনার একটি পরামর্শ কী হতে পারে? সন্তানের প্রতি চিন্তা তো পুরোপুরি বাদ দেওয়া যায় না।”
জবাবে সদগুরু মানসিক স্থিরতার ওপর জোর দিয়ে বলেন ,”যে অভিভাবক সবসময় চিন্তিত , সে ভাল অভিভাবক হতে পারে না। অযথা উদ্বেগ বা মানসিক চাপ নেওয়া অভিভাবকত্বে কোনও ইতিবাচক প্রভাব পড়ে না।”
আলিয়া ভাট ও রণবীর কাপুর ২০২২ সালের এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। একই বছরে নভেম্বরে তাদের কন্যা রাহা কাপুর জন্ম নেয়। তবে খুব শিগগিরই আলিয়াকে আবার পর্দায় দেখা যাবে। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘আলফা’,যেখানে তার সঙ্গে শর্বরী ও ববি দেওয়ালকেও দেখা যাবে। এছাড়াও সঞ্জয় লীলা বানসালীর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তিনি কাজ করছেন।
