বিতর্কের মাঝে বিয়ে সারলেন বাদশা, প্রেমিকা ঈশা রিকির সঙ্গেই সংসার পাতলেন?

0

সম্প্রতি ‘টটীরী’ গান নিয়ে বিতর্কের জেরে মহিলা কমিশনের কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন গায়ক এবং র‌্যাপার বাদশা। তার রেশ পুরোপুরি কাটতে না কাটতেই নতুন করে জল্পনার মুখে বাদশা। তাঁকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। পঞ্জাবি অভিনেত্রী ও মডেল ইশা রিকির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আগেও নানা খবর সামনে এসেছিল, তবে এবার সেই জল্পনা যেন নতুন মাত্রা পেল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁদের কিছু ছবি ও ভিডিয়ো ঘিরে প্রশ্ন উঠছে, তবে কি গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন বাদশা?

সম্প্রতি, ঈশা রিকির মা পুনম রিকি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি ও ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে, বাদশা ও ঈশা একসঙ্গে বিয়ের বিভিন্ন রীতি পালন করছেন। কোথাও মালাবদল, আবার কোথাও পরিবারের সদস্যদের উপস্থিতিতে হাসিমুখে মুহূর্ত কাটাচ্ছেন তাঁরা। পোস্টের ক্যাপশনে ঈশার মা লেখেন, “ভগবান তোমাদের মঙ্গল করুক।”, আর এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা।

তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই বিয়ে কি সত্যিই হয়েছে? কারণ এখনও পর্যন্ত বাদশা বা ঈশা কেউই এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, ঈশা  পঞ্জাবি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। বাদশা ও ঈশার সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। শোনা যায়, একটি পার্টিতে তাঁদের আলাপ হয় এবং সেখান থেকেই ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তবে এখন এটাই দেখার তাঁরা কবে এই জল্পনার অবসান ঘটিয়ে তাদের সম্পর্কে সিলমোহর দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *