৯ দিনেই ১১২৮ কোটি পার ! শাহরুখ, আমির, সলমনকে ছাপিয়ে গেল রণবীরের ধুরন্ধর!

0

বক্সঅফিসে দুর্দান্ত দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই ছবি মুক্তির মাত্র ৯ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ১১২৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। রণবীর সিং অভিনীত এই অ্যাকশন ড্রামা। ইতিমধ্যেই শাহরুখ খানের ‘জওয়ান’ এবং দীপিকা পাড়ুকোনের ‘কাল্কি ২৮৯৮ এডি’-র লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গিয়েছে। ভারতে ছবিটির মোট লাভের পরিমাণ ৭১৫.৭২ কোটি। হিসাব কষে ৮৫৪.৯৯ কোটিতে পৌঁছেছে।

নবম দিনে (শুক্রবার) ছবিটি ৪১.৫৫ কোটি টাকা আয় করেছে।  ট্রেড বিশ্লেষকদের মতে, দ্বিতীয় সপ্তাহান্তে ছবির আয় আরও বাড়বে। শনিবার ও রবিবারে ৫০ কোটিরও বেশি লাভ আসতে পারে। ফলে খুব শীঘ্রই ছবিটি ভারতে ১০০০ কোটি ‘ক্লাব’-এ প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম দিন থেকেই ধারাবাহিকভাবে উচ্চ আয় ধরে রেখেছে ছবিটি। প্রথম সপ্তাহে প্রতিদিনই বড় অঙ্কের ব্যবসা করে এই সিনেমা ইতিমধ্যেই বছরের অন্যতম বড় হিট হিসেবে আত্মপ্রকাশ করেছে। তেলুগু, তামিল, মলয়ালম এবং কন্নড় ভাষাতেও ছবিটি স্থিতিশীল ব্যবসা করছে।

রণবীর সিং অভিনীত এই ছবিতে একজন ভারতীয় গুপ্তচরের গল্প তুলে ধরা হয়েছে। হামজা আলি মাজারি চরিত্রে রণবীরের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং আর.মাধবন।

প্রথম অধ্যায়ের সঙ্গে মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজির মোট আয় ২০০০ কোটির ক্লাবেও পৌঁছে গেছে। উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল অক্ষয় কুমার অভিনীত নতুন ছবি মুক্তি পেলে কিছুটা প্রতিযোগিতা তৈরি হতে পারে। তবে তার আগে পর্যন্ত ‘ধুরন্ধর ২’-এর বক্স অফিস যাত্রা যে আরও রেকর্ড গড়তে চলেছে, তা বলাই যায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *