ফ্লপ ছবির ধাক্কায় অপয়া তকমা দিয়া মির্জার , হিরানির ‘সঞ্জু’তেই টার্নিং পয়েন্ট

0

কেরিয়ারের শুরুতেই একাধিক ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর ‘অপয়া’ তকমা জুটেছিল তার নামের পাশে – এমনটাই জানালেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। তার ডেবিউ ছবি ‘র‍্যাহেনা হে তেরে দিল মে’ আজকের দিনে দাঁড়িয়ে কাল্ট ক্লাসিক হলেও ছবিটি মুক্তির সময়ে বক্স অফিসে তেমন সফলতা পায়নি। তারপর থেকেই কঠিন সময়ের মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়া মির্জা জানান,কেরিয়ারের শুরুতে তাকে প্রায়ই ‘অপয়া’ বলে সম্বোধন করা হত। সেই সময় তার সঙ্গে ঐশ্বর্য রায়ের তুলনা করা হত,যা অনেকসময়ই তার সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াত। এছাড়া , বড় ছবিগুলি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর প্রযোজক-পরিচালকরা ধীরে ধীরে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।

দিয়া মির্জা জানিয়েছেন ,”যারা আগে আমাকে নিয়ে কাজ করতে চাইতেন ,তারাই একটা সময় আমাকে অপয়া ভাবতে শুরু করেন।ফলে কাজ পাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। সেই সময়টা আমার কাছে খুব কঠিন ছিল। ”

অভিনেত্রীর পরিস্থিতি বদলায় পরিচালক রাজকুমার হিরানির ছবি সঞ্জুর মাধ্যমে। যদিও তিনি নিজেই হিরানিকে ফোন করে কাজ চেয়েছিলেন। ছবিতে সঞ্জয় দত্তের স্ত্রী ‘মান্যতা’-এর চরিত্রে অভিনয়ের সুযোগ পান,যা তার কেরিয়ারের জন্য বড় মোড় ঘুরিয়ে দেয়। অভিনেত্রী জানিয়েছেন ,”আমি নিজেই পরিচালককে বলেছিলাম আমাকে একটা সুযোগ দিন। আমি স্ক্রিন টেস্ট দেব ,যা বলবেন করবো। সেইসময় আমাকে কাজের জন্য প্রচুর সংগ্রাম করতে হয়েছিল।”

প্রসঙ্গত ,২০২৬ সাল দিয়া মির্জার জন্য বেশ ব্যস্ত হতে চলেছে। একাধিক প্রজেক্ট মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রী। সানি দেওল ,অক্ষয় খান্না সহ তিলোত্তমা সোমের সঙ্গে ‘ইক্কা’ এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি , জিমি শেরগিলের সঙ্গে ওয়েব সিরিজ আসতে চলেছে ।এছাড়া , রাহুল ভাটের সঙ্গে একটি আনটাইটেলড ছবিতেও দেখা যাবে অভিনেত্রীকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *