পায়েল সরকারের আবাসনে অগ্নিকাণ্ড! কেমন আছেন অভিনেত্রী?

0

শহরের বুকে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। হঠাৎ আগুন লাগে আনন্দপুর সংলগ্ন বহুতল আবাসন ‘আরবানা’র একটি টাওয়ারে। জানা গিয়েছে, আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আবাসনের বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও, দ্রুত স্বাভাবিক করা হয় পরিস্থিতি।

এই আবাসনেরই বাসিন্দা অভিনেত্রী পায়েল সরকার। ঘটনার প্রেক্ষিতে, আডিশন থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি যেই টাওয়ারে থাকেন, তারই চতুর্থ ফ্লোরের একটি ফ্ল্যাটে লেগেছিল আগুন, এবং পায়েল নিজে থাকেন নবম তলায়।

কিন্তু আচমকা কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পায়েল বলেন বিস্তারিত ভাবে কারণ জানা না গেলেও, সম্ভবত এসি-র কম্প্রেসার থেকেই লেগেছে এই আগুন।

আগুন লাগার ঘটনায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়ালেও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলেই জানা গিয়েছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বলেই জানা গিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *