মওকা! ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলতে রাজি হতেই একলাফে লাখ ছাড়াল বিমান-হোটেল ভাড়া

0

পাকিস্তান রাজি। এ সুযোগ কেউ ছাড়ে! এক লাফে বেড়ে গেল কলম্বো যাওয়ার বিমানের টিকিট!এখন এটাই যেন রেওয়াজ! একেবারে সাধ্যের বাইরে গিয়ে চলছে বিমান-হোটেল-খাওয়ার ব্যবসা।


কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। নাটকের পর নাটকে, খেলার মাঠেও উত্তেজনা তুঙ্গে উঠবে তা বলাই বাহুল্য। পাকিস্তানের খেলার ব্যাপারে সবুজ সঙ্কেতের পর হু হু করে বৃদ্ধি পেয়েছে বিমান ভাড়া। মঙ্গলবার যা ছিল ৬০ হাজার, বুধবার তা লাখ ছাড়িয়ে গেছে। দিল্লি থেকে কলম্বোর সরাসরি ফিরতি ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া দাঁড়িয়েছে ১,১৮,৯৬১ টাকা! বিজনেস ক্লাসে তা ২ লাখও ছাড়িয়ে গেছে। সাধারণত চেন্নাই থেকে কলম্বোর সরাসরি ফিরতি ফ্লাইটের জন্য ১৬ হাজার টাকার কাছাকাছি হয়, তাও এখন ৫৪,৪৭৫ টাকায় নীচে আর নেই!এছাড়া মুম্বই থেকে আসা ক্রিকেট ভক্তদের যাতায়াত খরচ গুণতে হচ্ছে প্রায় ৮২,০০০ টাকা।


বিমানের ভাড়ার পাশাপাশি কলম্বোর হোটেল খরচও এখন সাধারণদের নাগালের বাইরে। কোনও কোনও হোটেলে ১০ গুণ ভাড়া শুরু থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে। কলম্বোর একটি বিখ্যাত ল্যান্ডমার্ক হোটেলের এক রাতের ভাড়া বর্তমানে দেড় লাখ টাকা! এখনই ১৪ ও ১৫ ফেব্রুয়ারির জন্য তিন থেকে পাঁচ তারকা হোটেলের ডাবল রুমের প্রতি রাতের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার টাকার আশেপাশে। সাধারণ সময়ে যেখানে একই কক্ষের ভাড়া থাকে ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যেই থাকে।
সেইসঙ্গে লাফ দিয়ে বাড়ছে স্থানীয় হোটেলে খাবারের দামও। মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচটা কূটনৈতিকভাবেও গুরুত্ব পাচ্ছে। কারণ, গ্যালারিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে একই মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *