টি-২০ বিশ্বকাপ শেষে আইসিসির সেরা একাদশে ভারতের দাপট

0

টি২০ বিশ্বকাপ শেষ। ভারত চ্যাম্পিয়ন, রানার্স নিউজিল্যান্ড। কিন্তু আইসিসির সেরা একাদশ দেখলে অবাক হতে হয়। স্বাভাবিকভাবে ভারতের চার ক্রিকেটার থাকায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সেরা একাদশে। কিন্তু নিউজিল্যান্ডের কোনও ক্রিকেটারই সেখানে স্থান পায়নি। ভারতীয় দল থেকে রয়েছেন জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া।
সঞ্জু স্যামসন, যিনি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ব্যাটে যেন আগুন ঝরিয়েছেন। শেষ তিন ম্যাচে তাঁর ধারাবাহিক অর্ধশতরান ভারতকে ট্রফি জয়ের স্বাদ এনে দিয়েছে আরও একবার। আইসিসির সেরা একাদশে ওপেনিংয়ে স্যামসনের সঙ্গে পাকিস্তানের শাহিবজাদা ফারহান থাকলেও, ভারতের সঞ্জুর পারফরম্যান্সই দলে প্রাধান্য দিয়েছে। ৫ ইনিংসে ৩২১ রান এবং প্রায় ২০০-এর স্ট্রাইক রেট স্যামসনের অসাধারণ ব্যাটিং করেছেন তিনি এ বারের বিশ্বকাপে। বল হাতে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ ছিলেন ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম। ফাইনালে মাত্র ১৫ রানে ৪ উইকেট নেওয়া এবং পুরো টুর্নামেন্টে ১৪ উইকেট, ওভারপ্রতি মাত্র ৬.২১ রান নিশ্চিতভাবে ট্রফি জয়ের তিনিও ছিলেন অন্যতম কাণ্ডারী। অলরাউন্ড খ্যাত হার্দিক পান্ডিয়া দলের ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, আগ্রাসী ব্যাটিংয়ে ঈশান কিষান ভারতীয় দলের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সুনামের সঙ্গে ব্যাট করেছেন যখন প্রয়োজন।
কিন্তু অবাক করেছে বাকি একাদশ বাছাই করতে। যেখানে রানার্স দল নিউজিল্যান্ড থেকে কোনো ক্রিকেটার এই আইসিসি একাদশে জায়গাই পায়নি। সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের দুইজন করে ক্রিকেটার রয়েছেন। এই সেরা একাদশের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, টি-২০ ক্রিকেটে ভারতের আধিপত্য , বিশ্ব ক্রিকেটে দাপট।
টি২০ বিশ্বকাপের সেরা একাদশ
শাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, এইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জসপ্রীত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি।
দ্বাদশ খেলোয়াড়: শ্যাডলি ফন শালকভিক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *