অস্ট্রেলিয়ার বিদায়ের সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে গেল টি২০ বিশ্বকাপে সুপার এইটে ভারতের তিন প্রতিপক্ষ

0

গ্রুপপর্বেই অস্ট্রেলিয়ার কপালটা পুড়লোই। বাধ সাধল বৃষ্টি। বৃষ্টির কারণে পাল্লেকেলেতে পরিত্যক্ত হয়ে যায় জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ। তাতেই টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের, শ্রীলঙ্কার সঙ্গে জিম্বাবোয়ে নাম লেখালো সুপার এইটে। বি-গ্রুপে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কার। টানা দুই জয়ের পর এক ম্যাচ পরিত্যক্ত হওয়ার পয়েন্ট নিয়ে (মোট ৫ পয়েন্ট) জিম্বাবোয়েরও সুপার এইট নিশ্চিত।তিন ম্যাচে মাত্র একটা জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট মাত্র ২। ফলে শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলেও ৪ পয়েন্টের বেশি হবে না অজিদের। তাই সে’ম্যাচ শুধুই নিয়মরক্ষার।
এদিকে অস্ট্রেলিয়ার বিদায়ের সঙ্গে সঙ্গে ভারতের বিরুদ্ধে সুপার এইটে প্রতিদ্বন্দ্বীদের নাম পরিষ্কার হয়ে গেল।গ্রুপ বিন্যাস অনুযায়ী গ্রুপ ১-এ তে ভারতের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। গ্রুপ ২-এ আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড, আর শেষ দলটি নির্ধারিত হবে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর।বুধবার নিয়মরক্ষার ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নামবেন সূর্যকুমাররা। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিরুদ্ধে সুপার এইটের আগে আরও একবার পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে পারবে টিম ইন্ডিয়া। এমনিতেই তিন ম্যাচ জিতে অপরাজেয় রয়েছে ভারত।এই দিনই নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। ভারতের কাছে হারলেও, এই ম্যাচে জয় পেলে সুপার আটে ওঠা নিশ্চিত হবে পাকিস্তানের।এমনকি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও ১ পয়েন্ট পাওয়ার সুবাদে পাকিস্তানই উঠবে সুপার এইটে।
ভারতের সুপার এইটের প্রতিপক্ষ পাওয়ার সঙ্গে সঙ্গে কোন দিন কোন ম্যাচ তাও ঠিক হয়ে গেছে। ২২ ফেব্রুয়ারি আহমেদাবাদেই ভারত মুখোমুখি হবে অন্যতম প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ আফ্রিকার। এরপর ম্যাচ আবার ২৬ ফেব্রুয়ারি। চেন্নাইতে সেই ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবোয়ে। আর ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের প্রতিপক্ষ ক্যাবিরিয়ানরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed