Skip to content
cropped-cropped-Untitled-design-4.png

Primary Menu cropped-cropped-Untitled-design-4.png

  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • টো টো কোম্পানি
  • ট্রেন্ডিং
  • বিনোদন
    • টলিপাড়া
    • বলিউড
  • লাইফস্টাইল ও স্বাস্থ্য
  • ফটো গ্যালারি
  • Home
  • বিনোদন
  • বিতর্কের মাঝেই ‘প্রমাণ’ প্রকাশ্যে আনলেন জীতু! এ বার কী পদক্ষেপ করবেন অভিনেতা?
  • টলিপাড়া
  • বিনোদন

বিতর্কের মাঝেই ‘প্রমাণ’ প্রকাশ্যে আনলেন জীতু! এ বার কী পদক্ষেপ করবেন অভিনেতা?

March 18, 2026 0

আবার বিতর্কের কেন্দ্রে অভিনেতা জীতু কমল। ‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’ ছবির শুটিং সেট থেকে তাঁর বেরিয়ে যাওয়া এবং পরিচালকের সঙ্গে বিরোধ ঘিরে একাধিক অভিযোগ সামনে আসছিল। দুর্ব্যবহার, অসহযোগিতা এবং অতিরিক্ত পারিশ্রমিক দাবি, এইসব অভিযোগেই অভিনেতাকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক।
এই পরিস্থিতিতেই এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন নায়ক। জীতুর দাবি, পুরো ঘটনারই প্রমাণ রয়েছে তাঁর কাছে। সেই দাবির পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। যা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে শোনা যাচ্ছে, এক ব্যক্তি জীতুর কাছে ক্ষমা চাইছেন। পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “প্রথম মুহূর্ত থেকে বলে যাচ্ছি,উনি গালি দিয়েছেন।” এখন সেই ঘটনাকে অস্বীকার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভিডিওতে ওই ব্যক্তি নিজেও স্বীকার করছেন যে গালিগালাজ করা ঠিক হয়নি।

অন্যদিকে, ছবির পরিচালকের তরফে অভিযোগ, শুটিং চলাকালীন জীতুর আচরণ ছিল অসহযোগিতামূলক। শুটিংয়ে নির্ধারিত সময়ে না আসা, অতিরিক্ত পারিশ্রমিক দাবি করা এবং কাজের সময় নানা শর্ত দেওয়ার মতো বিষয় অভিযোগ তাঁদের। এমনকি শেষ দিনের শুটিং না করেই তিনি সেট ছেড়ে চলে যান বলেও অভিযোগ। তবে জীতু-র দাবি তিনি সেট ছেড়ে যাননি।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শেষ পর্যন্ত বডি ডাবল ব্যবহার করেই শ্যুটিং শেষ করতে হয় বলে জানা যায়। প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে জিতু জানিয়েছেন তাঁর কাছেও প্রমাণ রয়েছে।

সব মিলিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে এখন তোলপাড় টলিপাড়া। ভিডিও সামনে আসার পর এই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। এখন দেখার, এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং শেষ পর্যন্ত বিষয়টি কতদূর গড়ায়। শোনা যাচ্ছে, অভিনেতা আইনি পদক্ষেপ করছেন নায়ক।

About The Author

Aadition News

See author's posts

Tags: aadition, Entertainment News, Jeetu Kamal, Jeetu Kamal controversy, Jeetu Kamal Facebook post

Post navigation

Previous: শহরে চলে এলেন রাহানে-ওয়াটসন! জল্পনা থামিয়ে কেকেআর ঘোষণা করে দিল অধিনায়কের নামও
Next: নজিরবিহীন রায়ে ২ মাস পর চ্যাম্পিয়ন বদল! সেনেগালের ট্রফি কেড়ে মরক্কোকে চ্যাম্পিয়ন!

More Stories

IMG-20260317-WA0005.jpg
  • টলিপাড়া
  • বিনোদন

একদিনেই বন্ধ টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড চালুর কাজ, লাইভে এসে ক্ষমা চাইলেন দেব

March 17, 2026 0
InShot_20260317_090301073.jpg
  • বিনোদন

অস্কারমঞ্চে প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে স্প্যানিশ অভিনেতার ‘ফ্রি প্যালেস্তাইন’ মন্তব্য, চর্চায় দেশি গার্ল

March 17, 2026 0
InShot_20260316_233704372.jpg
  • বলিউড
  • বিনোদন

ভিভ রিচার্ডসকে কি ঘৃণা করেন নীনা? কী উত্তর দিলেন প্রবীণ অভিনেত্রী?

March 15, 2026 0

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

IMG-20260318-WA0087.jpg
  • খেলা
  • ফুটবল

নজিরবিহীন রায়ে ২ মাস পর চ্যাম্পিয়ন বদল! সেনেগালের ট্রফি কেড়ে মরক্কোকে চ্যাম্পিয়ন!

March 18, 2026 0
InShot_20260318_124228202.jpg
  • টলিপাড়া
  • বিনোদন

বিতর্কের মাঝেই ‘প্রমাণ’ প্রকাশ্যে আনলেন জীতু! এ বার কী পদক্ষেপ করবেন অভিনেতা?

March 18, 2026 0
IMG-20260317-WA0190.jpg
  • ক্রিকেট
  • খেলা

শহরে চলে এলেন রাহানে-ওয়াটসন! জল্পনা থামিয়ে কেকেআর ঘোষণা করে দিল অধিনায়কের নামও

March 17, 2026 0
IMG-20260317-WA0125.jpg
  • Uncategorized

২৯১ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা, কতজন চেনা মুখ বাদ? দেখে নিন পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা

March 17, 2026 0
IMG-20260317-WA0123.jpg
  • Uncategorized

সবই ছিল জল্পনা! প্রার্থী হননি ইমন- পরমব্রত- অঙ্কুশ- পার্নোর কেউই! ক্ষোভ উগড়ে দিলেন গায়িকা

March 17, 2026 0

আডিশন – আপনার বিশ্বস্ত বাংলা সংবাদ পোর্টাল। সর্বশেষ খবর, বিশ্লেষণ, বিনোদন, খেলাধুলা, রাজনীতি, এবং জীবনযাত্রার আপডেট পান নির্ভরযোগ্য উৎস থেকে। সত্য ও নিরপেক্ষ সংবাদে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Recent Posts

  • নজিরবিহীন রায়ে ২ মাস পর চ্যাম্পিয়ন বদল! সেনেগালের ট্রফি কেড়ে মরক্কোকে চ্যাম্পিয়ন!
  • বিতর্কের মাঝেই ‘প্রমাণ’ প্রকাশ্যে আনলেন জীতু! এ বার কী পদক্ষেপ করবেন অভিনেতা?
  • শহরে চলে এলেন রাহানে-ওয়াটসন! জল্পনা থামিয়ে কেকেআর ঘোষণা করে দিল অধিনায়কের নামও
  • ২৯১ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা, কতজন চেনা মুখ বাদ? দেখে নিন পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা
  • সবই ছিল জল্পনা! প্রার্থী হননি ইমন- পরমব্রত- অঙ্কুশ- পার্নোর কেউই! ক্ষোভ উগড়ে দিলেন গায়িকা

All Rights Reserved 2025 | DEVELOPED BY WEBMITE

  • Facebook
  • Instagram
  • YouTube

CATEGORIES

  • Kolkata (9)
  • Opar Bangla (3)
  • Uncategorized (62)
  • অন্যান্য (66)
  • ক্রিকেট (512)
  • খেলা (821)
  • টলিপাড়া (567)
  • টো টো কোম্পানি (4)
  • ট্রেন্ডিং (283)
  • ফটো গ্যালারি (8)
  • ফুটবল (240)
  • বলিউড (514)
  • বিনোদন (1,137)
  • রাশিফল (4)
  • লাইফস্টাইল ও স্বাস্থ্য (6)
  • হলিউড (1)
Copyright © All rights reserved. | CoverNews by AF themes.