মা হতে চলেছেন করিশ্মা তন্না ,সমাজমাধ্যমে সুখবর ভাগ করে, কী লিখলেন অভিনেত্রী?
সুখবর শোনালেন টেলিভিশনের জনপ্রিয় মুখ করিশ্মা তন্না। মাতৃত্বের পথে পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা। স্বামী বরুণ বঙ্গেরার সঙ্গে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।সোমবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে তাদের জীবনে প্রথম সন্তান আগমনের কথা জানিয়েছেন করিশ্মা তন্না ও বরুণ বঙ্গেরা। এই খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী থেকে অনুরাগী সকলে শুভেচ্ছায় ভরিয়ে দেন দম্পতিকে।
পোস্টে করিশ্মা একাধিক ছবি শেয়ার করেন যেখানে দম্পতিকে ‘মা’ও ‘বাবা’ লেখা। টুপি পরে এবং ছোট বাচ্চার পা এবং হাত দেখা যায়। তিনি লিখেছেন ,”আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার আসতে চলেছে এই অগস্টে। “অর্থাৎ আগামী আগস্টেই করিশ্মা তাঁর সন্তানের জন্ম দিতে চলেছেন।
এই ঘোষণার পরই বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু তারকা শুভেচ্ছা জানায়। অভিনেত্রী ভূমি পেডনেকর,দিয়া মির্জা ,তাহিরা কাশ্যপ,সোনাল চৌহান,খুশি কাপুর সহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন দম্পতিকে।
করিশ্মা ও বরুণ ২০২১ সালে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান এবং সেই বছরেই তাঁরা বাগদান সারেন।২০২২ সালের ৫ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁরা তুলনামূলকভাবে ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছেন।
১৯৮৩ সালের ২১ ডিসেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন করিশ্মা তন্না। টেলিভিশন দিয়েই তার অভিনয় জীবনের শুরু। পরে যদিও বিভিন্ন ছবি ও ওটিটি প্ল্যাটফর্মেও নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনেত্রী তার প্রথম পরিচিতি পান। এছাড়া ‘বিগ বস ৮’-এর রানার আপ হন এবং ‘খতরো কে খিলাড়ি ১০’এর বিজয়ী হয়ে তিনি আরও জনপ্রিয়তা অর্জন করেন।পরবর্তীতে ‘সঞ্জু’ এবং ‘স্কুপ’-এ অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পেয়েছিলেন।
