“নারী নিরাপত্তায় বাংলাই সেরা”, নির্বাচনে আগে বিজেপিকে আক্রমণ করে কী বার্তা তৃণমূল প্রার্থী লাভলী মৈত্রের?

0



রাজ্যে নারী নিরাপত্তা ইস্যু এখন ভোটের ময়দানে অন্যতম প্রধান অস্ত্র। সেই আবহেই সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র স্পষ্ট বার্তা দিলেন—”নারীদের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস নয়। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যেখানে নারীরা সুরক্ষিত।”

আডিসনের পক্ষ থেকে সাক্ষাৎকারে লাভলী মৈত্র বিজেপির দুর্নীতি ও নারী নিরাপত্তার অভিযোগে জবাব দিতে গিয়ে বলেন, “তৃণমূলের বিরুদ্ধে যাঁরা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন, তারা হাতরাীস ভুলে যান, তাঁরা উন্নাও ভুলে যান, মণিপুর ভুলে যান, অসম, ওড়িশা, গুজরাট—সবটাই যেন তাঁদের মনে থাকে না।” তাঁর দাবি, “আমাদের রাজ্যই একমাত্র রাজ্য যেখানে মহিলারা সুরক্ষিত। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, আমাদের শহরই মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহরগুলির মধ্যে একটি।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রীই একমাত্র যিনি নারীদের উপর অত্যাচারের ঘটনায় তৎক্ষণাৎ পদক্ষেপ নেন। আরজি কর-কাণ্ডেও তাঁকে রাস্তায় নেমে ধর্ষকদের ফাঁসির দাবিতে আন্দোলন করতে দেখা গেছে। অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি এমন করতে দেখা যায়?”

বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনে লাভলীর অভিযোগ, “উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের তরুণীর ধর্ষনকারীরা জেল থেকে ছাড়া পেলে মালা পরিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে স্পষ্ট বোঝা যায়, বিজেপি অনেক ক্ষেত্রেই ধর্ষকদের আড়াল করে।” একইসঙ্গে তিনি বলেন, ধর্ষণ বা নির্যাতনের যে কোনও ঘটনাই অত্যন্ত দুঃখজনক, তিনি কখন চান না এমন ঘটনা ঘটুক।

সব মিলিয়ে, নারী নিরাপত্তা ইস্যুকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র জানান পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নারীরা সুরক্ষা পায় , সম্মান পায় ও নিরাপত্তা পায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *