গ্র্যামিতে এ বারেও হতাশা অনুষ্কা শঙ্করের, টপলেস পোশাক পরে নজর কাড়লেন চ্যাপেল রোয়ান

0

এককথায় তারা ঝলমলে রাত। লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনা ঝলমলিয়ে উঠেছিল রেড কার্পেট এরিয়া।। অপেক্ষায় ছিলেন ভারতীয়রাও। মনোনয়ন পেয়েছিলেন অনুষ্কা শঙ্কর, শক্তি, সিদ্ধান্ত ভাটিয়া, এবং চারু সূরি। কারও ভাগ্যেই শিকে ছিঁড়ল না। এ বারই তো প্রথম নয়, ১৩ বার মনোনয়ন পেয়েছেন পণ্ডিত রবিশঙ্করের মেয়ে অনুষ্কা, প্রতিবারই সঙ্গী হয়েছে হতাশা। তবে এ বার অনুষ্কা অনুষ্ঠানে পারফর্ম করে মাতিয়ে দেন।
৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সঞ্চালকের আসনে দেখা গিয়েছে ট্রেভর নোয়াকে। লাইভ পারফর্ম্যান্স-এ লেডি গাগা, সাবরিনা কার্পেন্টার, ব্রুনো মার্স, পোস্ট ম্যালোনরা মুগ্ধ করেছেন। কিন্তু সব কিছুর উর্দ্ধে গিয়ে নজর কেড়েছে গ্র্যামিতে সঙ্গীতশিল্পীদের পোশাক। রেড কার্পেটে হেঁটেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা। সেখানেই প্রায় নগ্ন পোশাকে নজর কেড়েছেন পপ সঙ্গীতশিল্পী চ্যাপেল রোয়ান। গ্র্যামির রেড কার্পেটে পপ গায়িকা চ্যাপেল দেখা যায় একটি স্বচ্ছ, মেরুন রঙের ট্রান্সপারেন্ট গাউনে। তাঁর পিঠের খোলা অংশ জুড়ে ছিল ট্যাটু। যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে আলোচনায় এলেও, এ বার কোনও পুরস্কার পাননি তিনি। পুরস্কার দেওয়ার জন্য মঞ্চেও উপস্থিত হয়েছিলেন তিনি। সেই সময় অবশ্য পোশাক পরিবর্তন করেছিলেন। এই চ্যাপেলই ২০২৬ সালের গ্র্যামি পুরস্কারে রেকর্ড অফ দ্য ইয়ার এবং সেরা পপ সোলো পারফর্মেন্সের জন্য মনোনীত হন। গত বছর, তিনি সেরা নতুন শিল্পী হিসাবে পুরস্কৃত হয়েছিলেন।
প্রতি বছরের মতো এ বারও বিভিন্ন বিভাগে সঙ্গীত জগতের সেরার সেরাদের সম্মানিত করা হয়। বিশ্বসঙ্গীতের সবচেয়ে বড় আসর গ্র্যামিতে নতুন ইতিহাস লিখেছেন মার্কিন র্যা প তারকা কেনড্রিক লামার। এ বারের গ্র্যামির আসরে পাঁচটি পুরস্কার জিতে তিনি ভেঙে দিয়েছেন র‍্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। এত দিন এই রেকর্ড ছিল র্্যাপার জে-জি’র দখলে। জে-জি’র মোট গ্র্যামি ছিল ২৫টি, আর কেনড্রিক লামার তা ছাড়িয়ে এখন পৌঁছালেন ২৭টিতে।স্টিফেন স্পিলবার্গ -এর ‘মিউজিক ফর জন উইলিয়ামস’ তথ্যচিত্রটি ‘সেরা সঙ্গীত’ বিভাগে পুরস্কৃত হয়েছে। এই প্রথম তাঁর হাতে উঠল এই পুরস্কার। ব্রিটিশ গায়িকা লোলা ইয়াং সেরা পপ সলো পারফরম্যান্স বিভাগে ‘মেসি’ গানের জন্য পুরস্কৃত হয়েছেন। বেস্ট নিউ আর্টিস্ট হয়েছেন অলিভিয়া ডিন। সেরা ডান্স-পপ রেকর্ডিং পুরস্কার পেয়েছেন লেডি গাগা। আধ্যাত্মিক জগতের আইকন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার হাতে উঠল বেস্ট অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিংয়ের সম্মান। ৯০ বছর বয়সে এসে তাঁর এমন আন্তর্জাতিক মিউজিক স্বীকৃতি নিঃসন্দেহে ঐতিহাসিক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *