কুম্ভমেলার মোনালিসার জীবন যেন ছবির চিত্রনাট্য,কেন বিতর্কের কেন্দ্রে তাঁর নাম?
মহাকুম্ভের পর মোনালিসা ভোঁসলে, চেনেন না এমন খুব কম মানুষই আছে। এ বার নিজের প্রেমের জন্য ফের খবরের শিরোনামে উঠে এসেছে মহাকুম্ভের সেই ভাইরাল গার্ল। জীবনে এসেছে নতুন প্রেম। তাই পরিবারের অমতেই মনের মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন মোনালিসা। তাঁর ভিন্ধর্মে বিয়ে নিয়েই আলোচনা তুঙ্গে। এই সম্পর্ক নিয়ে ঝামেলা এতটাই বাড়ে যে পুলিশের দ্বারস্থ হন তিনি।
সোজা তিরুবনন্তপুরমের থানায় হাজির হন মোনালিসা এবং তাঁর প্রেমিক।তাঁদের কথা শুনে, শেষে যুগলের পাশে দাঁড়ানোর নেয় পুলিশ। কড়া পাহারায় সম্পূর্ণ হয় তাঁদের বিয়ে । সেই খবর প্রকাশ্যে আসতেই অনেকে তাঁদের সম্পর্ককে ‘লভ জিহাদ’ তকমা দিয়েছেন। তাঁর জীবন, তাঁর সিদ্ধান্ত। ক্রমাগত কটূক্তির শিকার হতে হয়েছে মোনালিসাও তাঁর মুসলমান প্রেমিক ফরমান খানকে।
বিয়ের পর এ বার বাবা-মায়ের বিরুদ্ধে মুখ খুললেন মোনালিসা। ৬ মাস আগে সমাজমাধ্যমে আলাপ হয় ফরমানের সঙ্গে তবে তাঁর প্রেমিক অন্য ধর্মের হওয়ার কারণে তাঁকে মেনে নেননি মোনালিসার পরিবার। সূত্রের খবর মোনালিসার প্রেমিক অর্থাৎ ফরমান মহারাষ্ট্রের বাসিন্দা। মোনালিসা মধ্যপ্রদেশের ইনদওরের মেয়ে। নিজের প্রেমিককে জীবনসঙ্গী করার কথা যখন বাড়িতে জানান তিনি তখন থেকেই পরিবারের তরফ থেকে আসে বাধা। ভাইরাল গার্ল বলেন তাঁর সম্পর্কের কথা জানতেই অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁর বাড়ির লোক।
মোনালিসার দাবি, তাঁর ভাই স্থানীয় একজনের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করেন । জামাই মুসলমা, এ কথা তাঁর পরিবার মানতে পেরেই তড়িঘড়ি এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শেষে উপায় না দেখে মোনালিসা নিজেই বিয়ের সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী এই বিয়েতে রাজি ছিল না প্রথম থেকে তবে এক প্রকার জোর করে তাঁকে বিয়ের জন্য রাজি করায় মোনালিসা। তাই ‘লভ জিহাদ’ এর এই তকমা এবং স্বামীর সম্পর্কে কটূক্তি মোটেই মানতে রাজি নন তিনি।
বর্তমানে দক্ষিণী ছবি ‘নাগাম্মা’ নামের একটি মলয়ালম ছবির শুটিং করছেন মোনালিসা। ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মোনালিসা ভাইরাল হয়েছিলেন তাঁর সৌন্দর্যের কারণে। তাঁর মায়াভরা চোখ নজর কেড়েছিল সকলের। তাঁর পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
