হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে পড়ল প্রফেসর বিদ্যার কাহিনি, শীর্ষে রইল কোন ধারাবাহিক?

0



প্রত্যেক সপ্তাহের টিআরপি দৌড়ে নিজেদের একচুল জায়গাও ছাড়তে রাজি নয় কোনও মেগা। তবুও কয়েক নম্বরের জন্যই হয়ে যায় বড় রদবদল। প্রায় সব ধারাবাহিকের নম্বরই একসঙ্গে কমে গিয়েছে। 

টিআরপি-র দৌড়ে ফের বাজিমাত জি বাংলার ‘পরিণীতা’ র। ৬.০ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। পর্দায় পারুল এবং রায়ানের সমীকরণ বেশ মন জয় করেছে দর্শকের। বিবাহবিচ্ছেদ থেকে প্রেম এবং খুনসুটি এমন নানা স্বাদ উদয়প্রতাপ সিংহ এবং ঈশানী চট্টোপাধ্যায়ের এই গল্পকে মানুষের পছন্দের করে তুলতে সফল হয়েছে।

এই সপ্তাহে দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতির ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’।  ৫.৯ নম্বর ঝুলিতে নিয়েছে জি বাংলার এই মেগা। উজি এবং ঋষির এই জুটিকে বেশ ভালবাসা দিচ্ছেন দর্শক সঙ্গে রয়েছে উজির দিদি নিশা। দুই বোনের গল্প থেকে উজির জীবনে ঋষির প্রবেশ বেশ নজর কাড়ছে অনুরাগীদের।

তৃতীয় স্থানে রয়েছে ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা অর্থাৎ তটিনী এবং পরশুরামের কাহিনি। ৫.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানের অধিকারী স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’। সম্প্রতি ১০০ তম পর্ব পার করে ফেলেছে এই ধারাবাহিক।

চতুর্থ স্থানে থেকে নিজেদের লড়াই চালিয়ে গিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’। এই মেগার ঝুলিতে রয়েছে ৫.৪ নম্বর।

একটুর জন্য পঞ্চম স্থানে নেমে এসেছে রণিতা দাস এবং বিশ্বজিৎ ঘোষের ‘ও মোর দরদিয়া’। পর্দায় বানি এবং অনিরুদ্ধের রসায়ন যে দর্শকের মন জয় করতে সক্ষম সেটা এই ধারাবাহিকের টিআরপি দেখেই বোঝা যাচ্ছে । সঙ্গে রয়েছে ছোট্ট জিয়ানা অর্থাৎ পর্দার তানিয়া। তবে এ বার ৫.৩ নম্বর পেয়ে একটু পিছিয়ে পড়েছে এই মেগা।

ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এই মেগা ঝুলিতে রয়েছে ৫.১। স্বস্তিকা দত্ত এবং অর্ণব বন্দোপাধ্যায়ের এই ধারাবাহিক বেশ চর্চিত লোকমুখে। সপ্তম স্থানে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক ‘আমাদের দাদামণি’ এবং ‘লক্ষ্মী ঝাঁপি’। এই দুই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৪.৮। অষ্টম স্থানে রয়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’ এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৪.৭ নম্বর। নবম স্থানে জায়গা করে নিয়েছে জীতু কমল এবং শিরিন পালের বহু চর্চিত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। জি বাংলার পর্দার আর্য এবং অপর্ণার ঝুলিতে এসেছে মাত্র ৪.৫ নম্বর। ৪.৪ পেয়ে দশম স্থানে  রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘চিরসখা’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed