মেয়েদের টি২০ বিশ্বকাপ, ভারতের গ্রুপেই পাকিস্তান – বাংলাদেশ, রয়েছে অস্ট্রেলিয়া, দঃ আফ্রিকাও
ভারত-বাংলাদেশ-পাকিস্তান, তিন দেশের একসঙ্গে খেলা নিয়ে কম জলঘোলা হয়না। টি২০ বিশ্বকাপেই চূড়ান্ত বিতর্ক হয়েছে তা নিয়ে। তবু মহিলাদের টি২০ বিশ্বকাপে যে ড্র হয়েছে, তাতে একই গ্রুপে রয়েছে তিন দেশ। ইংল্যান্ড ও ওয়েলসে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। সেখানে ভারতকে গ্রুপে খেলতে হবে পাকিস্তান, অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিরুদ্ধে। টি২০ বিশ্বকাপে হরমনপ্রীত কৌরদের সঙ্গে গ্রুপ-এ’তে থাকছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। গ্রুপ-বি’তে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।অর্থাৎ, ১২টি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। যেখানে রয়েছে ৬টি করে দল।টুর্নামেন্ট শুরুর তৃতীয় দিনই দেখা যাবে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান লড়াই। ১৪ জুন এজবাস্টনে হবে এই মহারণ। ভারত বাংলাদেশের মুখোমুখি হবে ২৫ জুন ম্যাঞ্চেস্টারে। তার আগে ১৭ জুন ডাচদের বিরুদ্ধে খেলবেন স্মৃতিরা, ২১ জুন ভারতের প্রতিপক্ষ প্রোটিয়ারা। গ্রুপের শেষ ম্যাচে ২৮ জুন ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

এদিকে, গ্রুপ পর্বেই দেখা যাবে হাইভোল্টেজ ‘হোম নেশনস’ লড়াই। ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ড মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ইংল্যান্ডের মাটিতে মহিলা বা পুরুষ বিশ্বকাপে এই দুই দলের এটাই প্রথম মুখোমুখি লড়াই।গ্রুপ পর্ব শেষেই শুরু নকআউট পর্ব। ৩০ জুন ও ২ জুলাই হবে দুটি সেমিফাইনাল। দুই সেমিফাইনালেরই ভেন্যু লন্ডনের ওভাল। ৫ জুলাই লর্ডসে হবে ফাইনাল।এর আগে ২০২৪ সালে শেষ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত মহিলা টি২০বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।
দেখে নিন গ্রুপ
প্রথম গ্রুপ: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ
দ্বিতীয় গ্রুপ: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড
একনজরে গ্রুপ পর্বে ভারতের সূচি
১৪ জুন – ভারত বনাম পাকিস্তান
১৭ জুন – ভারত বনাম নেদারল্যান্ডস
২১ জুন – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
২৫ জুন – ভারত বনাম বাংলাদেশ
২৮ জুন – ভারত বনাম অস্ট্রেলিয়া

