‘আমরা আগে থেকে সবটা জানতাম’ রণজয়-শ্যামৌপ্তিকে আইবুড়োভাতে কী খাওয়ালেন তনুশ্রীরা?

0

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার আলোচিত জুটি শ্যামৌপ্তি মুদলি এবং রণজয় বিষ্ণু। গুঞ্জন বহুদিনের কিন্তু বিয়ের ঘোষণা করে বহুদিনর প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছে তারকা জুটি।

চলতি বছরের প্রেম দিবসেই বিয়ে সারবেন শ্যামৌপ্তি এবং রণজয়। ইতিমধ্যেই আইবুড়োভাত খাওয়া শুরু করে দিয়েছেন তাঁরা। ৪ ফেব্রুয়ারি অভিনেত্রী তনুশ্রী গোস্বামী সমাজমধ্যমে একটি পোস্ট করেন। যে ছবিতে দেখা যায় আইবুড়োভাত হচ্ছে নায়ক নায়িকার। পাশে বসে রণজয়ের শেষ ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ এর পরিবার।

আডিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তনুশ্রীর সঙ্গে ।  আইবুড়োভাতের আয়োজনে কী কী ছিল? তনুশ্রী বলেন, ‘অনেক বছর ধরে চিনি রণজয়কে তবে কোন গোপনে মন ভেসেছে করতে গিয়ে আরও চেনা পরিচিতি, শ্যামৌপ্তিকেও অনেকদিন আগে থেকেই চিনতাম। তবে এখন যে রকম ঘনিষ্ঠ সম্পর্ক সেরকম ছিল না। ওদের প্রেমপর্বের সাক্ষী ছিলাম আমরা। অনেক আগে থেকে জানতাম সবটা৷ তাই আরও উত্তেজিত অবশেষে দিনটা এগিয়ে আসছে ।’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমরা কিন্তু আইবুড়োভাত ছেলে পক্ষের হয়ে খাইয়েছি। ছেলের বউকে নেমন্তন্ন করে খাইয়েছি। এটা আমাদের বর পক্ষের খাওয়া-দাওয়া ছিল। প্রচন্ড আনন্দ হয়েছে অনেক বন্ধু আসতে পারেনি কাজের জন্য বা দূরে থাকার জন্য। মিশমিকেও খুব মিস করেছি। একসঙ্গে একটা ব্যাচেলারেট পার্টিও করলাম।

রণজয় এবং শ্যামৌপ্তির বিয়ের দিন আর  কী পরিকল্পনা রয়েছে তানুশ্রীদের? অভিনেত্রী জানান, ‘রণজয় বাঙালিয়ানা পছন্দ করে।  তাই ওর বিয়ের সবটাই থাকবে বাঙালিয়ানায় মোড়া। আমরা এখন থেকেই শাড়ি বাছাই করে রেখেছি। তাই সাবেকি সাজেই যাব। মোটামুটি একটা থিম রেখেছি রণ নিশ্চই পরিকল্পনা করেছে। গায়ে হলুদেও হয়ত যাব। আসলে ঐদিন একটা বিশেষ দিন।  নিজেরা একটু নিজেদের মতো হয়তো ব্যস্ত থাকবে। সবাই, পরিবারের সঙ্গে বেরোবে।  কারণ ১৪ ফেব্রুয়ারি তো প্রেমদিবসও বটে। কিন্তু বিকেল বেলা সবাই ওদের বিয়েতে একজোট হব। সময়টা এখনও ঠিক হয়নি।’

তারকা জুটিকে  কী বার্তা দিলেন অভিনেত্রী? তনুশ্রীর মতে, ‘আমারা তো খুব কাছের মানুষ তাই সব সময় চাইব ওরা ভাল থাকুক। ওদেরকে আমি সাধারণ ছেলে মেয়ের মধ্যেই ধরি। কিন্তু ওরা যেহেতু তথাকথিত সেলিব্রিটি, তাই শুভ কামনার পাশাপাশি ট্রোলিং তো থাকবেই ওরা যেন সেই সবে কান না দিয়ে যেরকম সুন্দর এগিয়ে যাচ্ছে সেরকম যেন এগিয়ে যায়, এটাই আমাদের শুভ কামনা।’

কী কী ছিল মেনুতে? অভিনেত্রী জানান, ‘ রণজয় আর শ্যামৌপ্তি দু’জনই হালকা খাবার খেতে চেয়েছিল তাই একটু অন্যরকম ব্যবস্থা করেছিলাম।  কন্টিনেন্টাল বা চাইনিজ রাখার চেষ্টা করেছিলাম। বাঙালি বিয়ে তাই ফিশ ফ্রাই ছিল, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন, রসমালাই, রাজভোগ এবং চিংড়ি ছিল। কারণ রণ খুব ভালবাসে। ছেলের সঙ্গে বউমা ও খুব তৃপ্তি করে আনন্দ করে খেয়েছে ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *