হঠাৎ হাসপাতালে ভর্তি সেলিম খান! বাবাকে দেখতে লীলাবতী হাসপাতালে সলমন

0

হাসপাতালে ভর্তি বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। মঙ্গলবার সকালেই তাঁকে মুম্বইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন। তবে ঠিক কী কারণে তাঁকে ভর্তি করানো হয়েছে কিংবা তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাঁর পরিবারের তরফেও এই মুহূর্তে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। বড় ছেলে সুপারস্টার সলমন খানকে এদিন হাসপাতালে যেতে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। হাসপাতালে উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও।

উল্লেখ্য, হিন্দি সিনেমার ইতিহাসে সেলিম খান এক অনন্য নাম। জাভেদ আখতার-এর সঙ্গে ‘সলিম-জাভেদ’ জুটি গড়ে তিনি সত্তরের দশকে বলিউডের মূলধারার ছবির ধারা বদলে দিয়েছিলেন। তাঁদের দ্বারা নির্মিত, ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ডন’ ও ‘জাঞ্জির’-এর মতো ছবি আজও বহুচর্চিত।

সম্প্রতি ৯০ বছর পূর্ণ করেছেন এই কিংবদন্তি চিত্রনাট্যকার। তাঁর অসুস্থতার খবরে চলচ্চিত্রমহল ও ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করছেন। এখন সকলের নজর খান পরিবারের তরফে আনুষ্ঠানিক আপডেটের দিকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed