শিশুদের স্কুলের জন্য বাংলো ভাড়া দিলেন নবাবকন্যা সারা ,পাঁচ বছরে কত টাকার চুক্তি হল?

0

বলিউডের ঝলমলে দুনিয়ায় তারকাদের প্রতিটি পদক্ষেপ নজর কাড়ে। ঠিক তেমনভাবেই ফের চর্চার কেন্দ্রে বলিউডের নবাবকন্যা সারা আলি খান। ‘কেদারনাথ’থেকে শুরু করে ‘মেট্রো ইন দিনো’একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন সারা আলি খান। তবে এবার অভিনয়ের জন্য নয় ,বাচ্চাদের স্কুলের জন্য নিজের ব্যক্তিগত বাংলো ভাড়া দিয়ে শিরোনামে আসলেন বলিউড তারকা সারা আলি খান। 

ইন্ডাস্ট্রি সূত্রে খবর , পশ্চিম আন্ধেরিতে সারা আলি খানের একটি বিশাল বাংলো রয়েছে। যদিও এতদিন তিনি সেটি তাঁর ব্যক্তিগত বসবাসের জন্য ব্যবহার করতেন। এবার সেই বাড়িটিই শিশুদের পড়াশোনার জন্য ভাড়া দিলেন অভিনেত্রী। আগামী পাঁচ বছরের জন্য ‘প্রোডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের’ হাতে বাংলোটি তুলে দিয়েছেন অভিনেত্রী। যেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে শিশুদের পড়াশোনা করানো হবে।

সারা আলি খানের বাংলোটি মুম্বাইয়ের পুরোনো লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো -অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত। বাংলোটির আয়তন প্রায় ৪,৫০০ বর্গফুট। গত ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে একটি চুক্তির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তিটি সংস্থার হাতে তুলে দেয় অভিনেত্রী।

তবে বাংলোটি বিনামূল্যে সংস্থার হাতে তুলে দেননি সারা। পাঁচ বছরের জন্য ভাড়া দিয়েছেন অভিনেত্রী ,যার মোট মূল্য প্রায় ৪.১৪ কোটি টাকা। ইতিমধ্যেই ভাড়াটে সংস্থা, ২০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিয়েছে।চুক্তি অনুযায়ী,১ মে থেকে এটি কার্যকর হবে বলে জানা গিয়েছে।প্রথম দুই বছর মাসিক ভাড়া ৬.৫ লক্ষ টাকা নির্ধারিত হলেও তৃতীয় বছর থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বাড়বে।

বর্তমানে বলিউডে তারকাদের মধ্যে সম্পত্তি লেনদেনের প্রবণতা স্পষ্টভাবে বেড়েছে। সম্প্রতি ,মাধুরী দীক্ষিত লোয়ার পারেলে একটি অফিস স্পেস ভাড়া দিয়েছেন।অন্যদিকে, সলমন খানের ভাই সোহেল খানও তার আন্ধেরির ফ্ল্যাট প্রায় ৫.৯০ কোটি টাকায় বিক্রি করেছেন। তবে এই ক্ষেত্রে সারা সেই পথে হাঁটেননি। বরং,নিজের ব্যক্তিগত স্থানকে শিক্ষার কাজে ব্যবহারের সুযোগ করে দিয়েছেন অভিনেত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *