ঘরে এল নতুন সদস্য, দ্বিতীয়বার পুত্র না কন্যা সন্তানের মা হলেন সোনম?

0

সোনম কাপুর এবং তাঁর স্বামী আনন্দ আহুজার পরিবারে খুশির আমেজ। আবারও মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য, একটি পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবরটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

এক আবেগঘন পোস্টে সোনম লেখেন, “কৃতজ্ঞতা আর ভালবাসা নিয়ে জানাচ্ছি, আজ ২৯ মার্চ ২০২৬ আমাদের ছেলে পৃথিবীতে এসেছে।” সন্তানের আগমনে তাঁদের পরিবার আরও পূর্ণতা পেয়েছে বলেও জানান তিনি। এই নতুন অধ্যায় নিয়ে সোনম আরও লেখেন, “আমাদের পরিবার আরও বড় হল, আর ওর আগমনে আমাদের হৃদয় আরও ভরে উঠেছে। ভাইকে পেয়ে বায়ু খুব খুশি। এই ছোট্ট প্রাণ আমাদের জীবনে আনন্দ আর শান্তি নিয়ে এসেছে।” পোস্টের শেষে সোনম, আনন্দ এবং বায়ু, তাঁদের পরিবারের সকলের পক্ষ থেকেই ভালোবাসা জানান।

সুখবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। করিনা কাপুর খান থেকে শুরু করে রিয়া কাপুর, হুমা কুরেশি, অনেকেই ভালবাসা ও অভিনন্দন জানিয়েছেন দম্পতিকে।

২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। ২০২২ সালে তাঁদের প্রথম পুত্র সন্তান বায়ুর জন্ম হয়। আর এবার তার চার বছর পর,  দ্বিতীয় সন্তানের আগমনে তাঁদের পরিবারে খুশির আবহ আরও দ্বিগুণ হল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *