১ ম্যাচে ডবল সুপার ওভার! থ্রিলার ম্যাচে হারলেও আফগানরা ফেরাল ভারত ম্যাচের স্মৃতি

0

টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচে যা হল, তা কি নিছকই ক্রিকেট ম্যাচ নাকি থ্রিলার সিরিজের অংশ?  পরতে পরতে রোমাঞ্চ। টি২০ বিশ্বকাপ আগে দেখেনি কখনও এত রোমাঞ্চ।

এক ম্যাচের ফয়সালা করতে ডবল সুপার ওভার! প্রথম সুপার ওভারও টাই। পরের সুপার ওভারে গিয়ে দক্ষিণ আফ্রিকা পেল ৪ রানের অবিশ্বাস্য এক জয়। প্রাণপণে লড়াই করেও জিততে পারেনি আফগানরা।

আফগানদের কি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা মনে পড়লো? ২০২৪ সালের বেঙ্গালুরুতে ডাবল সুপারে গড়ানো ম্যাচে ভারতের কাছে যে ম্যাচ আফগানিস্তান হেরেছিল, সেই দুঃসহ স্মৃতিই যেন টি২০ বিশ্বকাপে ফিরল গুরবাজের কাছে।
মূল ম্যাচে শেষ ওভারে কাগিসো রাবাদার দুই নো, এক ওয়াইড বল।অন্যদিকে নুর আহমেদের ছক্কা। এরপরও জয়ের জন্য ১৩ রান নিতে ব্যর্থ হয় আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ১৮৭ রানের জবাবে সমান রান করেই ২ বল বাকি থাকতে অলআউট হয় আফগানরা।রুদ্ধশ্বাস ম্যাচ টাই হয়। প্রথম সুপার ওভারে দুই দলই ১৭ রান করে তুললে আবারও ম্যাচ টাই হয়।এরপর দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৪ রানের বিশাল লক্ষ্য দেয়। গুরবাজ কেশব মহারাজকে টানা তিনটি ছক্কা মেরে জয়ের আশা জাগালেও শেষ বলে যখন ৫ রানের প্রয়োজন তখন ক্যাচ দিয়ে বিদায় নেন।শেষটাতে আর ভাগ্য সহায় হয়নি আফগানদের। এই হারের পর গুরবাজের মাথায় হাত দিয়ে বসে পড়ার দৃশ্যটি মনে করিয়ে দিচ্ছিল ২০২৪ সালের জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে সেই বেঙ্গালুরু ম্যাচকে। হেরে মাথা নীচু করলেও, মাথা উঁচু করে লড়াইটা ক্রিকেট বিশ্ব অনেকদিন মনে রাখবে, কারণ বিশ্বকাপে এমন লড়াই আগে কখনও কেউ দেখেনি।

২০২৪ সালে  সেই ভারত–আফগানিস্তান ম্যাচে দুই দলই নির্ধারিত ২০ ওভারে ২১২ রান করার সুপার ওভারে ম্যাচ গড়ায়।প্রথম সুপার ওভারে আফগানিস্তানের ১৬ রানের জবাবে ভারতও থামে ১৬ রানে।ফলে বিশ্ব ক্রিকেট দেখেছিল আন্তর্জাতিক টি২০তে প্রথম ডবল সুপার ওভার। সেই ম্যাচের দ্বিতীয় সুপার ওভারে ভারতের ১১ রানের জবাবে আফগানিস্তান করেছিল মাত্র ১ রান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *